Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Srabanti Chatterjee: কলেজ পড়ুয়ার সাথে প্রেম করছেন অভিনেত্রী শ্রাবন্তী

Updated :  Saturday, June 11, 2022 10:01 AM

কারণে-অকারণে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় শ্রাবন্তী চ্যাটার্জীকে। তিনি নিজের ব্যক্তিগত জীবনের সূত্র ধরেই বেশি চর্চায় থাকেন। আর যার জন্য অনেকসময় নেটনাগরিকদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হতে হয় তাকে। টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী তিনি, সে প্রসঙ্গে আলাদাভাবে বলার কিছুই নেই। তবে ওপার বাংলার ছবিতে আবারো দেখা যাচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জীকে। প্রায় তিনবছর পর ওপার বাংলার ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

ওপার বাংলার নতুন ছবি ‘বিক্ষোভ’এ অভিনয় করেছেন এপার বাংলার শ্রাবন্তী চ্যাটার্জী। ওপার বাংলার শান্ত খানের সাথে জুটি বেঁধেছেন তিনি। ছবির অফিশিয়াল ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছিল দর্শকমহলে। বছর তিনেক পর আবার তাকে দেখা যাবে বাংলাদেশের এই ছবিতে। ২০১৯’এ ‘যদি একদিন’ ছবিতে তাহসান খানের সাথে জুটি বেঁধেছিলেন শ্রাবন্তী, যা রীতিমতো নজর কেড়েছিল দর্শকদের। সেই ছবি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল, তা বলাই বাহুল্য।

তবে এবার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তরুণ নায়ক শান্ত খানের সাথে দেখা মিলবে তার। বাংলাদেশের লোকাল প্রোডাকশনের সাথে এটি শ্রাবন্তী চ্যাটার্জীর দ্বিতীয় ছবি। উল্লেখ্য, এই ছবির প্রযোজনা দায়িত্বে আছেন অভিনেতার বাবা সেলিম খান। মূলত ঢাকাতেই ছবির শুটিং সম্পন্ন হয়েছে। কিছু কিছু দৃশ্য ঢাকার আশেপাশের অঞ্চলেও শুট করা হয়েছে। এছাড়াও ছবির দুটি গানের শুটিং ভারত ও থাইল্যান্ডে করা হয়েছে। উল্লেখ্য, ১০’ই জুন বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বিক্ষোভ’।

এই ছবিতে শিক্ষিকার চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীর। অন্যদিকে শান্ত খানকে অভিনেত্রীর ছাত্র হিসেবেই দেখা যাবে। নিরাপদ সড়কের আন্দোলন নিয়েই ছবির গল্প এগোবে। নিরাপদ সড়কের দাবিতে ছোট ছোট স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের আন্দোলন নাড়িয়ে দিয়েছিল সকলকে। আর সেই গল্পকে নির্ভর করেই গল্প এগোবে। ছবিটি শামীম আহমেদ রনি দ্বারা পরিচালিত। এছাড়াও, রজতাভ দত্ত, অমিত হাসান, রাহুল দেব, শিবা শানু সহ আরো একাধিক অভিনেতাদের দেখা মিলবে এই ছবিতে। অন্যদিকে, শ্রাবন্তী ও ওম সাহানি অভিনীত ‘ভয় পেও না’ কয়েকদিন আগেই, ২৭’শে মে মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আসা শুরু করেছে, তা বলাই বাহুল্য। তবে এখনো ‘বিক্ষোভ’ সে দর্শকদের কি প্রতিক্রিয়া হয়েছে তা জানা যায়নি।