শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেননি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথেও, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন অভিনেত্রী।
তবে বেশ কয়েকদিন ধরেই ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সাথে বিচ্ছেদকে কেন্দ্র করে মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে আবারো উঠে এসেছেন শ্রাবন্তী চ্যাটার্জী। তৃতীয় স্বামী রোশানের সাথে এখনো আইনি বিচ্ছেদ হয়নি অভিনেত্রীর। আর তার মধ্যেই তার বর্তমান প্রেমিক ও বন্ধুর সাথে বিচ্ছেদের খবর চর্চার কেন্দ্রবিন্দুতে। তবে সম্প্রতি মিডিয়ার সামনে অভিরূপ নাগ চৌধুরীকে নিজের আবাসনে খুব ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন অভিনেত্রী। অবশ্য একথা শুরু থেকেই বলে এসেছেন তিনি। তাদের বন্ধুত্বে কোনরকম কোন ফাটল ধরেনি বলেও জানিয়েছেন শ্রাবন্তী। এমনকি তিনি এও জানিয়েছেন, এই মুহূর্তে অভিরূপের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি।
উল্লেখ্য, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর একটি সাম্প্রতিক পোস্টকে ঘিরে শোরগোল চলছে নেটপাড়ায়। আসলে তাদের বিচ্ছেদের খবরের জল্পনাতে জল ঢেলে দিয়েছে অভিরূপের সাম্প্রতিক পোস্ট। সম্প্রতি ব্যবসায়ী নিজের বিশেষ বন্ধু অর্থাৎ শ্রাবন্তী চ্যাটার্জীর ছবি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন তাকে। তবে হঠাৎ অভিনেত্রীকে তিনি ধন্যবাদ জানালেন কেন? সেটা বুঝতে বেশ অসুবিধা হচ্ছিল অনেকেরই। তবে জানা গিয়েছে, সম্প্রতি অভিরূপ নিজের একটি নতুন ব্যবসায় হাত দিয়েছেন। আর সেই নতুন ব্যবসার উদ্বোধনেই উপস্থিত ছিলেন অভিনেত্রী। আর সেই কারণবশতই অভিনেত্রীর ছবি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন তাকে। এর থেকে এটুকু স্পষ্ট যে, শ্রাবন্তী ও অভিরূপের বিশেষ বন্ধুত্বে কোনোরকম কোনো ফাটল সৃষ্টিই হয়নি।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…