বিনোদন

শাঁখা-সিঁদুরে পরে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী, ভাইরাল ছবি

চলতি বছরের শুরুতেই অয়ন দে পরিচালিত ‘ভয় পেও না’ ছবির ঘোষণা হয়েছিল। জানা গিয়েছিল, এই ছবিতে প্রথমবারের জন্য জুটি বাঁধতে চলেছেন ওম সাহানি ও শ্রাবন্তী চ্যাটার্জী। ইতিমধ্যেই এই ছবিতে তাদের একাধিক লুকের ঝলক মিলেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই নতুন জুটিকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনেকেই। তবে সম্প্রতি জানা গেছে, খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অয়ন দে পরিচালিত এই ছবি।

কয়েকদিন আগেই কাশ্মীরে গিয়ে এই ছবির গানের শুটিং সেরে এসেছেন তারা। বরফের মাঝে ওম শ্রাবন্তীর রোমান্স দেখে চোখ কপালে নেটনাগরিকদের। উল্লেখ্য, সেখানে উপস্থিত ছিলেন ওম সাহানির স্ত্রী মিমি দত্তও। এয়ারপোর্ট থেকেও তারা ছবি শেয়ার করেছিলেন নেটমাধ্যমে।

ছবিতে ডঃ আকাশ চট্টোপাধ্যায়ের স্ত্রী অনন্যার চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীর। ছবিতে অনন্যাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টায় থাকবেন আকাশের মা। শাশুড়ির সাথে ছবিতে একেবারেই সম্পর্ক ভালো নয় অনন্যার। আর এর মাঝেই টুইস্ট আনবে ভুত। আগামী ২৭’শে মে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অয়ন দে’র এই হরর-থ্রিলার। এর আগেও একই ছবিতে দেখা মিলেছিল ওম ও শ্রাবন্তীর তবে সেখানে তাদের সাথে ছিলেন দর্শনা বণিক ও সোহম চক্রবর্তী। তবে এবার জুটি হিসেবে প্রথমবার বড়পর্দায় ওম-শ্রাবন্তী।

তবে অয়ন দে পরিচালিত ‘ভয় পেও না’র দর্শকদের মাঝে সাফল্য পাওয়ার রাস্তা খুব একটা সহজ হবে না। ঐ একইদিনে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে যশ ও এনা অভিনীত ‘চিনাবাদাম’। পাশাপাশি প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া অভিনীত ‘আয় খুকু আয়’ ছবিটিও মুক্তি পাচ্ছে সেইসময়ই। এমনকি তার কয়েকদিন আগেই মুক্তি পাবে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশুরু’। এত ছবির মাঝে ওম-শ্রাবন্তী জুটি ঠিক কতটা প্রভাব ফেলবে! তা সত্যিই বলা মুশকিল। এখন শুধুই সময়ের অপেক্ষা।

Devparna Acharya

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026