বিনোদন

‘একজন প্রেমিক দরকার’, মনের কথা জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

কিছুদিন আগেই মেয়ের জন্মদিনে ‘টুম্পা’ নেচে ভাইরাল হয়েছিলেন শ্রীলেখা। এবার বিতর্ক উস্কে সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা বললেন, শীতের আবহাওয়ায় একজন প্রেমিক দরকার। আরামের বিছানায় কম্বল জড়িয়ে শ্রীলেখার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথে নেটিজেনদের কাছে মশলাদার হয়েছে। প্রকৃতপক্ষে শ্রীলেখা ভীষণ অকপট। তাঁর মনে যা আসে, তাই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাছাড়া শীত এমনিতেও বেশ ‘সেক্সি সিজন’। তাতে যদি হিমেল পরশের মধ্যে একটু উষ্ণতার ছোঁয়া পাওয়া যায়, তাতে মনে হয় না, দোষের কিছু রয়েছে। তবে শিলাদিত্য অর্থাৎ শ্রীলেখার প্রাক্তন স্বামীর সঙ্গে এখনও অভিনেত্রীর বন্ধুত্ব বজায় রয়েছে।

শ্রীলেখা বরাবর ছকভাঙা পথেই চলতে ভালোবাসেন। ইদানিং শ্রীলেখা যথেষ্টই সক্রিয় থাকছেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই তিনি নেটিজেনদের বলেছিলেন, ‘সেক্সারসাইজ’ নয়, এক্সারসাইজেই গ্লো করছেন তিনি। এমনকি নিজের টপ তুলে ‘অ্যাব’ বা বাঙালির বহুচর্চিত ভুঁড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শ্রীলেখা দিয়েছেন ‘বডি শেমিং’-এর জবাব। তিনি বলেছেন, জিমে গিয়ে তিনি তাঁর ‘অ্যাব’ টোন করতেই পারেন, কিন্তু এক্ষুণি তার কোনো কারণ তিনি দেখতে পাচ্ছেন না।

শুধু শ্রীলেখাই নন, এর আগে বিখ‍্যাত পপ সিঙ্গার ম্যাডোনাও নিজের ‘টামি’ দেখিয়ে সংবাদমাধ্যমে বলেছিলেন, নাভিতে হাত দিলে তিনি এক আলাদা শক্তি অনুভব করেন। কিন্তু তারও আগে আমেরিকায় মেয়েরা ব্রা পুড়িয়ে আন্দোলন করেছিলেন। বারবার নারীরা পুরুষতান্ত্রিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের শরীরের উপর নিজেদের অধিকারের কথা ঘোষণা করেছেন। এবার শ্রীলেখার কথাতেও পাওয়া গেল তার ছোঁয়া। একসময় লেখিকা তসলিমা নাসরিনও বলেছিলেন, নারীই নিজের শরীর নিয়ে একমাত্র নিজে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। কারণ এই মানবশরীরের সৃষ্টি নারীশরীর থেকেই হয়। শ্রীলেখাও নিজের পোস্টে এই ধরনের মনোভাব পোষণ করেছেন। এই কারণে তাঁর পোস্টটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। শ্রীলেখার এই পোস্টটি যথেষ্ট ভাইরাল হয়েছে।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শ্রীলেখা ও শিলাজিৎ অভিনীত শর্ট ফিল্ম ’12 সেকেন্ড’। অংশুমান ব্যানার্জি পরিচালিত এই শর্ট ফিল্মে শিলাজিৎ ও শ্রীলেখা অভিনয় করছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। নবাগত পরিচালক অংশুমানের সঙ্গে কাজ করে তাঁর খুব ভালো লেগেছে, জানিয়েছেন শ্রীলেখা। অপরদিকে এবার পরিচালক হিসাবেও ডেবিউ করতে চলেছেন শ্রীলেখা। শ্রীলেখার লেখা সাইকোলজিক‍্যাল থ্রিলার নিয়ে তৈরি হবে ওয়েব সিরিজ। চিত্রনাট্য লিখেছেন শ্রীলেখা ও ইন্দ্ররূপ ভট্টাচার্য। শ্রীলেখা মিত্র পরিচালিত ওয়েব সিরিজে অভিনয় করবেন ভরত কল,, চন্দ্রিমা মুখার্জি, শ্রীলেখা নিজে ছাড়াও টলিটাউনের আরো বেশ কিছু পরিচিত মুখ। এছাড়া ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে খোক্কসী রানির ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রীলেখা। দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

ভোটের আগে DA নিয়ে নতুন চাল! নবান্নর বৈঠকে মিলতে পারে বড় সিদ্ধান্ত

বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…

March 31, 2026

ভোটের আগে মেগা শক! বিজেপিতে লিয়েন্ডার পেজ—রাজনীতিতে বড় গেমচেঞ্জার?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে বড় রাজনৈতিক চমক দেখা গেল। প্রাক্তন ভারতীয় টেনিস তারকা Leander Paes…

March 31, 2026

ইন্ডাকশন ব্যবহারেই সাশ্রয়! এই সহজ নিয়ম মানলেই অর্ধেক হবে বিদ্যুতের বিল

বর্তমানে গোটা বিশ্বজুড়ে এলপিজি সংকটের আশঙ্কা এবং দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের চিন্তা বাড়ছে। রান্নাঘরের…

March 31, 2026

ফোন কানেক্ট হবে বাইকেই! হাই-টেক ফিচারে ভরপুর Hero Super Splendor Xtec এখন মধ্যবিত্তের হাতের নাগালে

ভারতের কমিউটার বাইকের বাজারে নতুন সংজ্ঞা তৈরি করেছে Hero MotoCorp। সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতকে আরও…

March 31, 2026

PBKS vs GT Pitch Report: ২০০+ রান নাকি বোলারদের দাপট? নিউ চণ্ডীগড়ে আজ কী হতে চলেছে!

গত মরসুমের রানার্স-আপ পাঞ্জাব কিংস (PBKS) গুজরাট টাইটানস (GT)-এর বিরুদ্ধে তাদের আইপিএল ২০২৬ অভিযান শুরু…

March 31, 2026

Gold Rush নাকি Gold Trap? দামে বিস্ফোরণ, এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন—জানুন পুরো হিসাব

দেশে ফের সোনার দামে বড়সড় ওঠানামা নজরে পড়ছে, যার নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন, ডলারের…

March 31, 2026