Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যের

Updated :  Wednesday, September 23, 2020 3:50 PM

কলকাতা: করোনার প্রকোপ শীতকালে যাতে বৃদ্ধি বেশি না পায়, তার জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। মনে করা হচ্ছে শীতকালে করোনার তেজস্ক্রিয়তা বেশি বৃদ্ধি পাবে। আর সেই কারণেই বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, রাজ্য সরকার আগামী তিন মাসের জন্য পাঁচ লক্ষ র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট কিনতে চলেছে।

সরকারের তরফ থেকে এই কিট কেনার জন্য দরপত্র ডেকেছে স্বাস্থ্য দফতর। শীত পড়ার আগে স্বাস্থ্য দফতরের এ হেন তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। করোনা কালে এত সংখ্যক কিট অর্ডার রেকর্ড বলে জানাচ্ছে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ডাকা হয়েছে অনলাইন টেন্ডার বৈঠক। এত সংখ্যক টেস্ট কিট কেনার যুক্তি হিসাবে অধিকারিকরা বলছেন, শীত পড়লে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। তার জন্য এখন থেকেই আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার। আগামী ৩ মাসে করোনা পরীক্ষা লক্ষ্যমাত্রা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।