নিউজ

সাধারণ মানুষের সুবিধার্থে এবার বেসরকারি হাসপাতালেও মিলবে করোনা পরীক্ষার সুবিধা

করোনা সংক্রমণ নিয়ে ক্রমাগত উদ্বেগ বেড়ে চলেছে সাধারণ মানুষের মনে। তার সাথে সাথে বাড়ছে করোনা পরীক্ষা নিয়ে কৌতূহল। কারণ, উপসর্গ না থাকলে এতোদিন পর্যন্ত ইচ্ছে হলেই পরীক্ষা করা যেতো না। তবে সেই চিন্তার অবসান ঘটালো রাজ্য স্বাস্থ্য দপ্তর।

এবার থেকে যদি কেউ মনে করেন যে তিনি করোনা পরীক্ষা করাবেন তবে তিনি খুব সহজেই সেটি করাতে পারবেন। জানা গিয়েছে রাজ্যের যে সমস্ত বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা হয়, সেখানকার বহির্বিভাগের কোনো চিকিৎসক যদি করোনা পরীক্ষার কথা লিখে দেন, তবে সেই হাসপাতালেই করোনা পরীক্ষা করা সম্ভব হবে।

শুধু তাই নয়, এছাড়াও কলকাতার বিভিন্ন বেসরকারি ল্যাবরেটরি, সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের নিউটাউন এবং এলগিন রোড শাখায় চিকিৎসকের প্রেসক্রিপশনে করোনা পরীক্ষার উল্লেখ থাকলে সরাসরি করোনা পরীক্ষা করানো যাবে। এই পরীক্ষায় খরচ হবে মাত্র ২,১০০ টাকা।

এই বিষয়ে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের অধিকর্তা সোমনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ”আইসিএমআর এর নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের নির্দেশমতো আমরা সাধারণ মানুষের করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষা করার জন্য প্রস্তুত। তবে, সরকারি নির্দেশ অনুযায়ী কোনো বেসরকারি আউটডোর কিংবা চিকিৎসকের প্রেসক্রিপশনে নমুনা পরীক্ষার উল্লেখ অবশ্যই থাকতে হবে। সাধারণ মানুষের স্বার্থে অনেক কম খরচেই এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Anirban Kundu

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026