আজ মহানবমী। দেখতে দেখতে পুজোর তিনদিন কেটে গেল। কিন্তু পুজো এখনও বেশ কিছুটা বাকি। বছরের এই একটা সময় যখন মা আমাদের মাঝে আসেন। অনাবিল আনন্দ ও অফুরন্ত খুশীতে ভরিয়ে দেন দিনগুলো। মহামায়া আজ তাঁর নবমরূপে পূজিত হবেন গৃহে গৃহে। মায়ের এই রূপের নাম সিদ্ধিদাত্রী। ‘সিদ্ধি’ শব্দের অর্থ হল সাফল্য যা কঠোর তপস্যার মাধ্যমে অর্জন করতে হয়। এবং ‘দাত্রী’ শব্দের অর্থ হল যিনি প্রদান করেন সেই অসামান্য সাফল্য। দেবী মূলত সিংহবাহিনী। দেবী শঙ্ক, চক্র, গদা ও পদ্ম ধারণ করে এই সৃষ্টির উৎকর্ষতায় নিজেকে নিমগ্ন রেখেছেন দিবানিশি।
মায়ের এই রূপ সকল রূপের অপেক্ষায় শক্তিশালী। সংখ্যাতত্ত্বে বলা আছে ‘নয়’ সংখ্যাটি সবথেকে বলবান, যেহেতু সকল সংখ্যা যুক্ত করে এই ‘নয়’ সংখ্যাটি আমরা পাই। একই ভাবে মায়ের নয় রূপের মধ্যে, এই রূপের কোন সীমা নেই। আমরা যা কিছু কর্ম করি, একটি সুফলের আশা নিয়েই করি। এই মা সেই সুফলদাত্রী। যাই হোক, মায়ের কৈলাশএ গমনের সময় এসে গেল। পিতা গিরিরাজ হিমালয় ও মাতা মেনকার গৃহে এই কটাদিন থাকবার পর, পতিগৃহে ফেরার পালা। তবে সবসময় উনি আছেন আমাদের সাথে, এই বিশ্বাসই আগামী একটা বছর অপেক্ষা করতে সাহায্য করবে। তাই বলি মা, তুমি যেখানেই থাকো, আমাদের একটু দেখ, তোমার কৃপাদৃষ্টির থেকে কখনও যেন না হই বঞ্চিত। রেখ তোমার এই সন্তানদের সদা আনন্দে, সদা দুধেভাতে!!
-কুণাল রায়।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…
টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…
ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…
আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…
ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…
মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…