নিউজ

অগ্নিপথ প্রকল্প আরো বেশি বেকারত্ব তৈরি করবে, সংসদে কেন্দ্র বিরোধিতায় সুদীপ

ভারতের অগ্নিপথ প্রকল্প একেবারেই খুব একটা ভালো প্রকল্প ছিল না। ভারত সরকারকে আরো একবার এই নিয়ে ভেবে দেখা উচিত। অগ্নিপথ প্রকল্প নিয়ে আরো একবার কেন্দ্রীয় সরকারের দিকে তোপ দাগলেন ভারতের বিরোধী দলনেতারা। ইতিমধ্যেই অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ। এই প্রকল্পের বিরোধিতায় সরব হচ্ছে তৃণমূল এবং অন্যান্য বিরোধী দলগুলি। সোমবার অগ্নিপথ ইস্যু নিয়ে বিরোধীদের মতামত জানার জন্য বৈঠক করেছিলেন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটি। সেখানেই প্রকল্প প্রত্যাহারের দাবিতে সরব হয়ে উঠেছিলেন তৃণমূল সাংসদরা। অভিযোগ তোলা হয়েছে, বিরোধী দলগুলোর সঙ্গে কোনো কোনরকম আলোচনা না করেই অগ্নিপথ প্রকল্প নিয়ে এসেছে সরকার। এই কারণে গোটা দেশে বিক্ষোভ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী রাজনাথ সিংয়ের ডাকে সোমবার সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “আমরা বৈঠকে এই প্রকল্পের তীব্র বিরোধিতা করেছি। আমাদের পাশাপাশি কংগ্রেস এবং এন সি পি সাংসদরা প্রকল্পের বিরোধিতা করেছেন। বৈঠক শেষে একটা স্মারকলিপি আমরা জমা দিয়েছি। আমাদের দাবি, এই প্রকল্পটি আলোচনার জন্য সংসদের স্ট্যান্ডিং কমিটিতে পাঠাতে হবে। ততদিন পর্যন্ত যেন এই প্রকল্প সম্পূর্ণরূপে বাতিল করা হয়।” তৃণমূলের তরফ থেকে সাংসদ সৌগত রায় বললেন, “এত বেকার যুবক যদি চার বছর বাদে রাস্তায় ঘোরে তাহলে দেশের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে পড়ে যাবে। সরকার যে বলছে মাত্র তিন হাজার পদের জন্য ৭ লক্ষ আবেদন জমা পড়েছে, সেটা কিন্তু এই প্রকল্পের জন্য নয়। বরং সেটা দেশের বেকারত্বের জন্য।”

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অগ্নিপথ প্রকল্প ঘোষনার পর থেকেই সারাদেশে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছিল। পরিচিতি সব থেকে বেশি হিংসাত্মক হয়ে উঠেছিল বিহারের বেশ কিছু জায়গায়। একের পর এক ট্রেনে অগ্নিসংযোগের পাশাপাশি ভাঙচুর চালানো হয়। সব মিলিয়ে বেশ চাপে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। তার পাশাপাশি আগামী ১৮ই জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশনে বিরোধীরা এই প্রকল্পের বিরুদ্ধে সরব হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

Ludacris Pushes Back on MAGA Narrative: “Lines Got Crossed”

Rapper and actor Ludacris has clarified his sudden removal from the Rock the Country festival…

February 9, 2026

CBS News’ Tony Dokoupil’s Ratings Compared With NBC & ABC

Just one month into his role as anchor of CBS Evening News, Tony Dokoupil is…

February 9, 2026

Lewis Hamilton Reportedly Fits Kim Kardashian’s ‘Type’ Amid Dating Rumors

Rumors of a potential romance between Kim Kardashian and Lewis Hamilton are heating up after…

February 9, 2026

Paul Thomas Anderson & Jonny Greenwood Demand Removal of Phantom Thread Music from Melania Doc

Director Paul Thomas Anderson and Radiohead guitarist-turned-composer Jonny Greenwood have formally requested that a segment…

February 9, 2026

Paul Brothers Split Over Bad Bunny’s Super Bowl Halftime Show

The Paul brothers sparked headlines after clashing over Bad Bunny’s Super Bowl LX halftime performance,…

February 9, 2026

Paul Brothers Divided Over Bad Bunny’s Super Bowl Halftime Show

The Paul brothers found themselves on opposite sides of the debate surrounding Bad Bunny’s Super…

February 9, 2026