Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রেম করছেন শাহরুখ কন্যা, নতুন প্রেমিকের সাথে ছবি ভাইরাল সুহানার

Updated :  Friday, March 25, 2022 10:15 AM

শাহরুখ খান ও গৌরী খানের কন্যা সুহানা খান। আপাতত নিজের পড়াশোনার খাতিরে বিদেশে রয়েছেন তিনি। বলিউড ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত পা পড়েনি তার। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। কয়েকদিন আগেই মানিশ মালহোত্রার ডিজাইন করা শাড়িতে তার ছবি ভাইরাল হয়েছিল। তবে সম্প্রতি অন্য কারণবশত আবারো চর্চার আলোয় শাহরুখকন্যা সুহানা। সোশ্যাল মিডিয়ার পাতায় সুহানা খানের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যা দেখেই শোরগোল পড়েছে নেটপাড়ায়। দেখে নিন সেইসমস্ত ছবি।

নেটিজেনদের মধ্যে গুঞ্জন উঠেছে শাহরুখ কন্যা সুহানা খান প্রেমে পড়েছেন। সম্প্রতি তার সাথেই বেরিয়েছিলেন তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিগুলিতে সুহানার সাথে তার আরও একটি বন্ধুকে দেখা গিয়েছে। তবে এনাকে কখনোই এর আগে সুহান আর সাথে দেখা যায়নি বলেই দাবি অনেকে। তবে পাপারাজিৎদের ক্যামেরা দেখেই হাত দিয়ে মুখ লুকিয়েছিলেন তিনি। ছবিতে তার মুখ দেখা না গেলেও সুহানাকে স্পষ্ট দেখা গিয়েছে। আর এই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হতেই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

শাহরুখ কন্যা হিসেবে কোন না কোন কারণে চর্চায় থাকেন সুহানা খান। প্রায়ই নিজের বন্ধুদের সাথে একাধিক ছবি শেয়ার করে থাকেন সুহানা। সেখানে দেখা মেলে বলিউডের একাধিক তারকা কিডের। তবে খুব শীঘ্রই অভিনয় জগতে অভিনেত্রী হিসেবে পা রাখতে চলেছেন তিনি। বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী পড়াশোনা শেষ করার পর এই অভিনয়ের দিকে পা বাড়ালেন সুহানা খান। তবে এই মুহূর্তে নেটপাড়ায় তার প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনা তুঙ্গে। তবে এই নিয়ে এখনই সেভাবে কিছু জানা যায়নি। কৌতুহলী নেটিজেন রয়েছেন জানার অপেক্ষাতেই।