রাজ্য

বাংলার দায়িত্ব পেলেন বিজেপির ত্রিপুরা বিজয়ের মেরুদন্ড, কেন্দ্রীয় নেতৃত্বের প্রশংসা করে শুরু কর্মসূচি

বাংলায় আগমন ঘটল বিজেপির ত্রিপুরা জয়ের অন্যতম কাণ্ডারী সুনীল দেওধর এর। বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফ থেকে তাঁকে এবারের নির্বাচনে তিনটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতায় এসে তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ভূয়শী প্রশংসা করেছেন। ত্রিপুরাতে বামফ্রন্ট কে সরিয়ে বিজেপি সরকার গঠন করার অন্যতম ভূমিকা গ্রহণ করেছিলেন দেওধর। লোকসভা নির্বাচনের আগেও বাংলায় এসেছিলেন তিনি। তার হাতেই ছিল সে বারে বাংলার দায়িত্ব। সেই সময় অমিত শাহ জানিয়েছিলেন, লোকসভা ভোটে বাংলায় তাকে প্রয়োজন। সেই সময় তিনি বাংলার ভোট প্রচারের দেখভাল করার পাশাপাশি কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর এবং দমদম কেন্দ্রের প্রচারে অংশ নিয়েছিলেন। যদিও সেখানে কোন আসনই দখল করতে পারেনি বিজেপি।

কলকাতার পাশাপাশি তিনি গুজরাট এবং বারাণসীতেও তার প্রচার চালিয়ে ছিলেন। ২০১৩ সালে গুজরাটে প্রচার চালানোর সময় তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসেন। তারপর ২০১৪ লোকসভা নির্বাচনে বারানসী কেন্দ্রে মূল প্রচারকের ভূমিকা সামলেছিলেন সুনীল। তবে, তার সবথেকে বড় কৃতিত্ব ছিল ত্রিপুরা চলে আসা দীর্ঘদিনের বাম শাসনকে ধ্বংস করে বিজেপি সরকার স্থাপন করা।

২০১৮ সালে ত্রিপুরা নির্বাচনের প্রায় চার বছর আগে থেকে ত্রিপুরা জেলার দায়িত্ব যায় দেওধর এর কাছে। সেখানে গিয়ে তিনি ত্রিপুরার মানুষের চালচলন, সংস্কৃতি, আদব-কায়দা, ভাষা সবকিছু রপ্ত করেন। এমনকি ত্রিপুরার আদিবাসীদের ককবরক ভাষাও তিনি রপ্ত করেছিলেন। তার মূল মন্ত্র ছিল অহংকার, গুরু, চামচা এবং মস্তি এই চারটি থেকে দলের সকলকে বিরত থাকতে হবে।

দায়িত্ব পাওয়ার পরেই সুনীল দেওধর অত্যন্ত আত্মবিশ্বাসী। তার মতে, ত্রিপুরা বাংলার থেকে অনেকটা ছোট রাজ্য হলেও সেখানকার সংস্কৃতির সাথে পশ্চিমবঙ্গের সংস্কৃতির মিল রয়েছে। ত্রিপুরার ভাষা আর পশ্চিমবঙ্গের ভাষা প্রায় এক। তাই, পশ্চিমবঙ্গের মানুষের সাথে বাংলা ভাষায় কথা বলতে তার সুবিধা হবে। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন তা একেবারে সিপিএম স্টাইলে। তাই ত্রিপুরার মানুষের কথা তিনি বাংলার মানুষের সাথে ভাগ করে নিতে পারবেন।

এবারে বাংলাতে তাকে দেওয়া হয়েছে তিনটি জেলার দায়িত্ব। হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে আছেন তিনি। ইতিমধ্যেই বঙ্গে এসে তিনি বিজেপির টার্গেট জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন বাংলায় বিজেপি ২০০ টি আসন জিতবে। অমিত শাহ, জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করার পাশাপাশি তিনি নিজের টার্গেট জানিয়েছেন। সুনীল জানিয়েছেন, এবছরের বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি তিন-চতুর্থাংশ আসনে জয়লাভ করতে চলেছে। এবং এটাই তাদের টার্গেট।

Anirban Kundu

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026