Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: সুনিতা বেবির ডান্স দেখে বয়স্কদের মেজাজ বদলে গেল, ভিডিওটি দেখতে ভুলবেন না

Updated :  Saturday, July 30, 2022 7:58 PM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, সুনিতা বেবির দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে হরিয়ানভি দর্শকদের।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে সুনিতা বেবি অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ‘কাসানা ক্রিয়েশন’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তার নাচের একটি পুরনো ভিডিও পুনরায় চর্চার আলোয় উঠে এসেছে। এই ভিডিওতে সুনিতাকে একটি জনপ্রিয় ধামাকেদার হরিয়ানভি গান ‘মেরা বুদ্ধু বালাম বাস কারে ছেড়খানি’র তালে স্টেজের উপর নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। এই গানের তালেই স্টেজ কাঁপিয়েছেন তিনি। এই পারফর্ম্যান্সের সময় কালো রঙের একটি সালোয়ার কামিজ দেখা গিয়েছে তার পরনে। সম্প্রতি এই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় তিনি।

উল্লেখ্য, সুনিতা বেবির এই নাচের ভিডিওটি ৮ মাস আগে উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যার ভিউজ ৫.৬ লাখ অতিক্রম করে গিয়েছে। তার নাচ দেখে সেখানে উপস্থিত দর্শকরাও বেশ উচ্ছ্বসিত ছিলেন, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। ৮ মাস পার হয়ে গেলেও সম্প্রতি পুনরায় সুনিতা বেবির এই ভিডিওটি তার অনুরাগীদের মাঝে ও নেটদুনিয়ার একাংশের কাছে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রশংসাও করেছেন বহুজন, কমেন্টবক্সে চোখ রাখলেই তার ঝলক মিলবে। এই ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় রয়েছেন সুনিতা বেবি। রইল সেই ভিডিও, দেখে নিন।