বিনোদন

মাত্র ৩৪ বছর বয়সে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত, আজ মুম্বাইতে সম্পন্ন হবে অন্তিম ক্রিয়া

চিরদিনের জন্য ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন বলিউডের বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার পরিবারের তরফ থেকে জানা গিয়েছে সোমবার তার বাবা পাটনা থেকে মুম্বাই এলে তার অন্তিম ক্রিয়া সম্পন্ন হবে। তার এই অকাল মৃত্যুতে গোটা দেশ স্তম্ভিত। বলিউডের বিভিন্ন অভিনেতা, খেলোয়াড় থেকে রাজনীতিবিদরা সোশ্যাল মিডিয়ায় তাঁর আত্মার প্রতি শান্তিকামনা জানিয়ে বিভিন্ন পোস্ট করেছেন।

রবিবার সকালে বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেন জনপ্রিয় এই অভিনেতা। যেহেতু আত্মহত্যা করার আগে তিনি কোন সুইসাইড-নোট রেখে যাননি তাই তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত করার সময় পুলিশ তার কিছু জিনিস সংগ্রহ করেছে। ময়না তদন্তে যদিও তার শারীরিক ক্ষত সামনে আসবে কিন্তু তার আত্মহত্যার কারণ কোনোদিনই জানা যাবে না।

তার মৃতদেহ মুম্বাইয়ের একটি হাসপাতালে রাখা হয়েছে যেখানে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে। আজ তার বাবা পাটনা থেকে এলে তার অন্তিম ক্রিয়া করা হবে। মাত্র ৩৪ বছর বয়সেই এই অভিনেতা নিজের জীবন শেষ করে দিলেন। ২০১৩ সালে ‘Kai Po Che’ সিনেমার মাধ্যমে সর্বপ্রথম বড় পর্দায় পা রাখেন তিনি, এরপর বেশকিছু ছবিতে অভিনয় করেছেন।

সুশান্ত সিং রাজপুত ১৯৮৬ সালে পাটনায় জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ১৬ বছর বয়সে তার মাকে হারিয়েছেন। তারপর তিনি জানিয়েছেন, তার মায়ের মৃত্যু তাকে কিভাবে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। ২০০২ সালে তার মায়ের মৃত্যুর পর তার পরিবার পাটনা থেকে দিল্লী চলে আসে। বলিউডে পা রাখার আগে দিল্লীতে তিন বছর ইঞ্জিনিয়ারিং পড়েছেন তিনি।

‘Kai Po Che’ এর পর বেশ কয়েকটি সিনেমায় দেখা যায় তাকে। ‘MS Dhoni: The Untold Story’ সিনেমা যেটি প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আত্মজীবনী নিয়ে তৈরি, যা তার বক্সঅফিস যাত্রাকে সম্পূর্ণ পাল্টে দেয়। সিনেমাটি অভূতপূর্ব সাফল্য লাভ করে, যা সুশান্তকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। ২০১৯ সালে তার শেষ ছবি ‘Chhichhore’ মুক্তি পায়, সেটিও বেশ জনপ্রিয় হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026