এদিন রবিবার নিজের বাসভবন মুম্বাইয়ের বান্দ্রা থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। এই খবর শোনার পর ভেঙে পড়েছেন সকলে। তারকা থেকে সুশান্তের অনুগামীরা ভেঙে পড়েন তাঁর মৃত্যুর খবরে। শোনা যাচ্ছে, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এর জন্য তাঁর চিকিৎসাও চলছিল। এমনটাই অনুমান পুলিশের। কিন্তু প্রয়াত অভিনেতা সুশান্তের মৃত্যুর খবরের পর তাঁর মামা বিস্ফোরক দাবি করেছেন।
প্রয়াত অভিনেতার মামা জানিয়েছেন, “সুশান্ত আত্মহত্যা করেনি। তাঁকে খুন করা হয়েছে। তাই সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত করা হোক”। এমন বিস্ফোরক দাবি করেন প্রয়াত অভিনেতার মামা। এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে একেবারে ভেঙে পড়েছেন তাঁর বাবা।
টিভিতেই ছেলের মৃত্যুর খবর পান তিনি। অভিনেতার মৃত্যুর পর তাঁর পূর্ণিয়ার বাড়িতে একে একে মানুষ জড়ো হতে থাকেন। এদিন সকালে মুম্বাইয়ের বাড়িতে সুশান্তের পরিচারক পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। এরপর তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বান্দ্রার একটি হাসপাতালে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…