বিনোদন

অভিনয়ের পাশাপাশি কী স্বপ্ন ছিল সুশান্তের মনে, সামনে আসল নতুন তথ্য

কৌশিক পোল্ল্যে: বেঁচে থাকলে হয়তো খুব শীঘ্রই প্রযোজক হিসেবে সিনেমা নির্মাণের কাজ শুরু করতেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিন্তু সেই সুযোগ আর হয়ে উঠলো না, অকালেই পৃথিবী ছেড়ে বিদায় নিলেন এই বহুমুখী প্রতিভা। দেশকে উৎসর্গ করে একটি সুন্দর সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন সুশান্ত, তার ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিং পোস্ট মারফত এই নতুন তথ্য প্রকাশ্যে আনেন।

প্রযোজক হিসেবে সুশান্তের প্রথম ছবির নাম ঠিক করেছিলেন ‘বন্দে মাতরম’। বন্ধুর সঙ্গে হাত মিলিয়ে এটিই হত পরিচালক ও প্রযোজক হিসেবে তার প্রথম কাজ। কিন্তু পরিকল্পনা বাস্তবে রূপ নেওয়ার আগেই চিরঘুমের দেশে চলে গেলেন সুশান্ত, এই কারণেই অত্যন্ত দুঃখিত বন্ধু সন্দীপ। প্রিয় বন্ধুর চলে যাওয়ার শোক তিনি কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না সে কারণেই সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট দিয়ে পুরোনো স্মৃতি মন্থন করে বন্ধুকে স্মরণ করছেন।

গতকাল ‘বন্দে মাতরম’ সিনেমার কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়লেন সন্দীপ। তিনি লিখছেন, “তুমি কথা দিয়েছিলে। আমরা, দুই বিহারী ভাই ইন্ডাস্ট্রিতে রাজ করব। সহযোগিতা করব ইন্ডাস্ট্রিতে আসা সমস্ত স্বপ্ন দেখা মানুষদের। তুমি কথা দিয়েছিলে আমার পরিচালক হিসেবে অভিষেক হবে তোমার সঙ্গে। রাজ শান্ডিল্য গল্পও লিখেছে। আমরা একসঙ্গে প্রযোজনা করব ছবিটার। তোমার আমার উপরে বিশ্বাসটাই ছিল আমার শক্তি। এখন তুমি কোথায়, আমিও শেষ। কিন্তু ভাই আমি তোমাকে কথা দিয়েছিলাম। তুমি বলো এই স্বপ্ন কীভাবে পূরণ করব আমি? তোমার মতো করে কে আমার হাত ধরবে?”

বিশেষ সূত্রে জানা গিয়েছে বন্দেমাতরম নামক এই সিনেমাটি দেশ এবং দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করতে চেয়ে ছিলেন অভিনেতা। কিন্তু তার সেই স্বপ্ন এবং ইচ্ছা বোধহয় অপূর্ণই রয়ে গেল!

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026