প্রয়াত অভিনেতা সুশান্তের জন্য ২ অক্টোবর অর্থাত গান্ধী জয়ন্তীর দিন থেকে ৩ দিনের অনশনে বসবেন সুশান্তের বন্ধু গণেশ হিবরকর এবং অভিনেতার পুরনো কর্মী অঙ্কিত আচার্য। ৩ মাস সমাপ্ত, অথচ এখনও সুশান্ত মৃত্যুর জট খুলছে না। ক্লান্ত সুশান্তের ফ্যানেরা এবং পরিবার বন্ধুবান্ধব। দিল্লি পুলিসের অনুমতি পেলে, গান্ধীজির সমাধির কাছেই মঞ্চ বেঁধে অনশন করবেন সুশান্তের এই ২ বন্ধু। কিন্তু, দিল্লি পুলিসের অনুমতি না পেলে, মুম্বইতে ডিআরডিও গেস্ট হাউসের সামনে অনশন করা হবে বলে সাফ জানিয়েছেন গণেশ ও অঙ্কিত।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুশান্তের এই দুই পূর্ব-পরিচিত আগামী ২ অক্টোবর ধর্নায় বসবেন। তাঁরা তিনদিন টানা অনশন করবেন বলে জানিয়েছেন। সুশান্ত মৃত্যুর আসল কারণ যাতে খুব শীঘ্র উন্মোচন করে সিবিআই, তা নিয়েই এই দুই ব্যক্তি আগামী মাসেই ধর্নায় বসতে চলেছেন।














Piers Morgan Explains Why Michael Jackson Sets His Halftime Show Standard