পলিটিক্স

পুরোহিত ভাতা নিয়ে রাজ্য সরকারকে খোঁচা শুভেন্দুর

আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে এ বছরের বিধানসভা নির্বাচন। তার আগে শাসক এবং বিরোধী একে অপরের সঙ্গে আক্রমণ-পাল্টা আক্রমণের পালা চালিয়েছে। আসন্ন ভোটে কেউ কিন্তু এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন। আর এবারে এই পরিস্থিতিতে পুরোহিত ভাতা কে হাতিয়ার করে শাসকদল তৃণমূল কে কটাক্ষ করল বিজেপি। ঘাসফুল শিবিরকে আক্রমণ করলেন এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

শুক্রবার ধর্মতলার সভাতে ব্রাহ্মণদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার শুভেন্দু পুরোহিতদের নিয়ে মমতার বিরুদ্ধে সুর চড়ালেন। ওই সভা থেকে তিনি পুরোহিত ভাতা নিয়ে কথা বলেন। উল্লেখ্য গত সেপ্টেম্বরে পুরোহিত ভাতার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জানানো হয়েছিল রাজ্যের ৮,০০০ পুরোহিতকে প্রতিমাসে ১,০০০ টাকা করে ভাতা দিতে চলেছে রাজ্য সরকার। আর এই ইস্যু নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বললেন, পুরোহিতরা সম্পূর্ণ ঘোষণার পরেও কিন্তু ভাতা পাচ্ছেন না। এছাড়াও পুরোহিত ভাতা প্রসঙ্গে তিনি বললেন,”রাজ্য সনাতন ঐতিহ্য নষ্ট করা হচ্ছে। পরিবর্তনের ডাকে গলা মেলান ও শামিল হওয়ার আহ্বান দেওয়া হচ্ছে” গেরুয়া শিবিরের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি উঠেছে বারবার। কিন্তু এবারে শাসকদলের বিরুদ্ধে পুরোহিত ভাতা নিয়ে আক্রমণ করলেন বিজেপি নেতা।

এছাড়াও রাজিব ব্যানার্জি (Rajib Banerjee) বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গে তিনি মন্তব্য করলেন। ঘাসফুল শিবিরে সকলেই কাজের সুযোগ পাচ্ছেন না বলে তিনি দাবি করেন। বললেন,” এখনো তিনি কোন দলে যাবেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। শিক্ষিত, পরীক্ষিত এবং অত্যন্ত অভিজ্ঞ এরকম একজন নেতার প্রয়োজন রয়েছে। বিজেপিতে রাজীব বন্দ্যোপাধ্যায় এর মত এরকম একজন নেতার অত্যন্ত প্রয়োজন।”

Anirban Kundu

Recent Posts

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026

বড় সুখবর KKR-এ! বাড়ছে বোলিং শক্তি, শীঘ্রই আসছেন দলের পেস বিভাগের ‘ভরসা’

আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে স্বস্তির হাওয়া। দীর্ঘদিনের চোটের পর অবশেষে দলে ফিরতে…

March 29, 2026

DA নিয়ে বড় চমক! ৩১ মার্চের আগেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কারা পাবেন জানুন

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে…

March 29, 2026

IPL 2026: চোটে বিপর্যস্ত KKR! প্রথম ম্যাচেই চমকপ্রদ একাদশ, দলে ঢুকছে নতুন মুখ

আইপিএলের প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। একের পর এক চোট সমস্যায়…

March 29, 2026