রাজ্য

“মুখ বন্ধ করে সিদ্ধান্ত নিন”, তৃণমূল বেসুরো প্রবীর ঘোষালকে উপদেশ শুভেন্দু অধিকারীর

একুশে নির্বাচনের আগে দলবদল বঙ্গ রাজনীতিতে মুখ্য আলোচনার বিষয়। তৃণমূল ছেড়ে একাধিক নেতাকর্মী বিজেপিতে যোগদান করছেন। সবার মধ্যে প্রথম এই কাজ শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান করার পর থেকেই একের পর এক তৃণমূল নেতারা বিজেপিতে গিয়ে যোগদান করছে। এবার দলের বিরুদ্ধে গলায় সুর তুলে দল বেসুরোর দলে নাম লিখিয়েছেন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghoshal)। কিছুদিন ধরেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে বঙ্গ রাজনীতিতে চলছে প্রবল চাপানউতোর।

আজ অর্থাৎ বুধবার চন্দননগরের রোড শো থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী তৃণমূল বেসুরো প্রবীর ঘোষাল কে বার্তা দিয়ে বলেছেন,” যা করার মুখ না খুলে সিদ্ধান্ত নিন। আপনার হাতে সিদ্ধান্ত আছে আপনি কোম্পানি কর্মচারী হয়ে থাকবেন নাকি রাজনৈতিক সহকর্মী হিসেবে থাকবেন।” এছাড়াও শুভেন্দু অধিকারী এদিন প্রধানমন্ত্রীর ভূয়শী প্রশংসা করে বলেছেন, “ভারত বিরোধী শক্তিকে যদি কেউ দমন করে থাকেন তাহলে তার নাম নরেন্দ্র মোদি। বিজেপি কর্মী হিসেবে আজ আমি বলছি না। বলছি আমি একজন ভারতবাসী হিসেবে। এমন শক্তিশালী প্রধানমন্ত্রী দেশ আগে দেখিনি।”

কিছুদিন আগে থাকতেই দলের সাংগঠনিক রদবদল সহ বিভিন্ন ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে গলায় সুর তুলতে দেখা গিয়েছে হুগলি উত্তরপাড়া বিধায়ক প্রবীর ঘোষালকে। তিনি কিছুদিন আগেই বিস্ফোরক অভিযোগ করে বলেছিলেন, “আমাকে ভোটে হারানোর জন্য রাস্তা সারানো হচ্ছে না।” অবশ্য কানাইপুর পঞ্চায়েতের প্রধান প্রবীর ঘোষালকে ছেড়ে কথা বলেনি। তিনি পাল্টা জবাব দিয়ে বলেছিলেন, “বিধায়ক এলাকার কোন কাজ করেননি। যার শুধুমাত্র দলের গহনার মতো বসে আছে।” এই ঘটনার পর থেকেই প্রবীর ঘোষালের সাথে শাসকদলের সম্পর্ক ক্রমশ তিক্ত হচ্ছে। এরইমধ্যে আজকে হুগলির চন্দননগরের সভা থেকে অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় রোড শো করে একপ্রকার প্রবীর ঘোষালকে গেরুয়া শিবিরে যোগদান করার জন্য বার্তা দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026