মুর্শিদাবাদ জেলা তৃণমূল নিয়ে এবারে বৃহস্পতিবার বিকেল নাগাদ বিশেষ বৈঠকে উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং আরো অনেক নেতা। জানা যাচ্ছে, মুর্শিদাবাদ জেলার ৫৫ নেতাকে এই বৈঠকে আসতে বলা হয়েছে। বাকি ১৫০ জন নেতা এবং বেশ কিছু জনপ্রতিনিধি ভার্চুয়ালি যোগদান করবেন এই বৈঠকে। এই বৈঠকে মুর্শিদাবাদ জেলায় কিভাবে উন্নতি করা যায় সেই নিয়ে কথা হবে।
২১ বিধানসভার আগে শাসক দল এবং বিরোধী দল সকলে রাজনৈতিক ঘুঁটি সাজাতে ব্যস্ত হয়ে রয়েছে। মুর্শিদাবাদ জেলায় ২২ বিধানসভা আসন রয়েছে। তবে, এই বিধানসভা কে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তারই মধ্যে মুর্শিদাবাদ জেলায় ডালপালা মেলে মরিয়া ভাবে সংগঠন গড়ে তোলার জন্য উত্তীর্ণ হয়েছে আসাদউদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) দল মিম। তার আগমন ঠেকাতে শাসক দল নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে চলেছে। অন্যদিকে বিজেপি ও নজর রেখেছে এই জেলার উপরে। অর্থাৎ এই বারের নির্বাচনে মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলি বেশ বড় একটা ফ্যাক্টর হতে চলেছে।
একসময় এই জেলা অধীর গড় হিসেবে পরিচিত ছিল। আবার এই জেলায় তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। তবে আপাতত রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জেলা সংগঠন দেখার দায়িত্ব নিয়েছেন। মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যেই টার্গেট সেট করে নিয়েছে মিম। আবার ভোটের আগে নতুন করে দল ঘোষণা করতে চলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী (Abbas Siddiqui)। তাই, এই জেলাকে নিয়ে বর্তমানে বিশেষভাবে চিন্তিত তৃণমূল কংগ্রেস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…