রাজ্য

“আগামীতে বাংলায় কপালে চন্দন, গলায় কণ্ঠি বা পরনে ধুতি পরতে পারবেন কিনা সন্দেহ আছে”, শাসকদলকে কটাক্ষ শুভেন্দুর

একুশে নির্বাচনের আগে কোন রাজনৈতিক দল বা অন্য রাজনৈতিক দলকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে প্রস্তুত না। এরমধ্যে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর থেকে একাধিক ইস্যু নিয়ে শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে যাচ্ছেন। এছাড়া এখন বিধানসভা নির্বাচনে একদম দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী বারংবার শাসক দলকে তুলোধোনা করে বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য রাখছেন। আজ মঙ্গলবার সরস্বতী পুজোর দিনে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করতে দেখা গেল।

সরস্বতী পুজোর দিনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের একাধিক জায়গায় সরস্বতী পুজোর উদ্বোধন করেছেন। তিনি সেখান থেকেই শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি সরাসরি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “শাসকদল থাকলে পশ্চিমবঙ্গে আগামীকালে কপালে চন্দন, গলায় কণ্ঠি বা পরনে ধুতি পরতে পারবেন কিনা সন্দেহ আছে।” এছাড়াও তিনি এক পূজামণ্ডপের উদ্বোধনে গিয়ে বলেছেন, “সনাতন সংস্কৃতি রক্ষা করার জন্য আমরা কাজ করব। পশ্চিমবঙ্গে দুর্গাপূজার অনুমতি নিয়ে হাইকোর্টে যেতে হয়। বিসর্জন বন্ধ করে দেওয়া হয়। উলুবেড়িয়া তে সরস্বতী পুজো বন্ধ করে দেয়া হয়েছিল। যে জন্য রাস্তায় নেমে মার খেয়েছে অনেক ছাত্র-ছাত্রী। বাংলায় সনাতন সংস্কৃতিকে ধ্বংস করে দেয়ার চেষ্টা চলছে।”

প্রসঙ্গত, গেরুয়া শিবিরে যোগদান করার পর থেকেই শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে একাধিকবার মুসলিম তোষণের অভিযোগ নিয়ে সরব হয়েছেন। এবারও একই পথে হাঁটলেন তিনি। বিশেষ করে আজ বাঙ্গালীদের পুজোর দিন একাধিকবার একই প্রসঙ্গে কথা বলেছেন তিনি। পুজোর মন্ডপে হামলাকারীদের তিনি জিহাদী বলে আখ্যা দিয়েছেন। এছাড়াও তিনি এ দাবি করেছেন যে ৩০ শতাংশ কে নিয়ে ভোটে লড়বেন তৃণমূল। আসলে বঙ্গ রাজনীতিবিদদের মতে শুভেন্দু অধিকারী ভোট প্রাক্কালে বাংলার মানুষকে তৃণমূল বিরোধী করে নেয়ার জন্য বাঙালির আবেগ সংস্কৃতি প্রসঙ্গে তৃণমূলকে তুলোধোনা করছেন।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026