Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sapna Dance: স্বপ্না চৌধুরী ও ছোট্ট মেয়ের দুর্দান্ত নাচ, এই ভিডিও মিস করবেন না

Updated :  Wednesday, June 26, 2024 10:07 AM

হরিয়ানার ইন্ডাস্ট্রির ডান্সিং কুইন স্বপ্না চৌধুরী তার নাচের জন্য সারা ভারতে বিখ্যাত। তার নাচ দেখার জন্য সারা দেশের মানুষ একসাথে জড়ো হয়ে থাকেন। এমনকি তিনি যখন বিদেশে পারফরমেন্স করতে যান তখনও কিন্তু বহু মানুষ তার নাচ দেখার জন্য দূর-দূরান্ত থেকে আসেন। তার এই নাচ দেখার জন্য প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষ ভিড় করে। তিনি সোশ্যাল মিডিয়াতেও সকলের সাথে কানেক্টেড থাকেন। এ কারণে দর্শকরা তার ভিডিও খুব পছন্দ করেন। সম্প্রতি তার একটি অসাধারণ নাচের ভিডিও ভাইরাল হয়েছে।

সপ্নার সাথে তাল মিলিয়ে নাচলো এই মেয়েটি

স্বপ্না চৌধুরীর একটি নতুন নাচের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে স্বপ্না চৌধুরী ইংলিশ মিডিয়াম গানের সাথে দুরন্ত নাচ করে সবাইকে মাত করে দিয়েছেন।। কিন্তু তার সাথেই আমরা আরও একটি ছোট্ট মেয়েকে মঞ্চে দেখতে পাচ্ছি যে কিন্তু একেবারে স্বপ্না চৌধুরীর মত অবিকল নাচ করতে পারে। তার এই অতুলনীয় নাচ দেখার জন্য উপস্থিত মানুষজন ভিড় করে রয়েছেন। এবং এই ভিডিওতে স্বপ্না চৌধুরীর থেকেও যেন আকর্ষণ তার দিকেই মানুষের বেশি রয়েছে।

ইন্টারনেটে ভাইরাল ভিডিও

সপ্নার সাথে এই মেয়েটির নাচ ইন্টারনেট দুনিয়ায় দারুন জনপ্রিয়তা পেয়েছে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি সকলের কাছে বেশ পছন্দসই হয়ে উঠেছে। ইউটিউবে ত্রিমূর্তি নামের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। মানুষজন এটাকে দারুন পছন্দ করেছেন এবং সপ্নার সাথে এই ছোট্ট মেয়েটির শক্তিশালী পারফরম্যান্স সবাই ভালোভাবেই গ্রহণ করছেন। আপনি যদি এখনো এই নাচ না দেখে থাকেন তাহলে দেখে নিন এক্ষুনি।