Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ওয়াটার পার্কে ব্যাপক কায়দায় নাচ করলেন স্বপ্না চৌধুরী, দেখে নিয়ন্ত্রণহীন গোটা ভিড়

Updated :  Thursday, April 20, 2023 6:06 PM

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা শুনেছেন।

আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। লক্ষাধিক মানুষ সোশ্যাল মিডিয়াতে স্বপ্না চৌধুরীকে ফলো করে থাকেন। তাই তো কোনো নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসলেই তা চোখের পলকে তুমুল ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়াতে।

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে এই ‘দেশি কুইন’ একটি ওয়াটার পার্কে নাচের শো করেছেন। তিনি তাঁর জনপ্রিয়, ‘পানি চালকে’ গানে অসাধারণ সুন্দর কায়দায় নাচ করেছেন। ওয়াটার পার্কে উপস্থিত সকলেই স্বপ্না চৌধুরীর নাচের জাদুতে হারিয়ে গিয়েছিলেন। এই শো করার সময় স্বপ্না চৌধুরী একটি সবুজ রঙের সালোয়ার স্যুট এবং জালের চুনরি পরেছেন। ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়ে গেছে।