Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ওড়না খুলে বাড়ির ছাদে উদ্দাম নাচ ভোজপুরি নায়িকা স্বপ্নার, মুহূর্তে ভাইরাল ভিডিও

Updated :  Monday, December 21, 2020 2:03 PM

সম্প্রতি নিজের নতুন ভোজপুরি ফিল্মের ঘোষণা করলেন অভিনেত্রী স্বপ্না চৌধুরী।  ইন্সটাগ্রামে নিজের নতুন ফিল্মের ভিডিও পোস্ট করে স্বপ্না জানান, খুব তাড়াতাড়ি ফিল্মটি মুক্তি পেতে চলেছে।  ফিল্মের ভিডিওতে স্বপ্নাকে দেখা যাচ্ছে গোলাপি সালোয়ার কামিজ পরে যথেষ্ট দজ্জাল একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে। স্বপ্নার শেয়ার করা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।

কিছুদিন আগেই  ভোজপুরি আইটেম ডান্সার এবং অভিনেত্রী স্বপ্না  মা হয়েছেন। চলতি বছরের  4 ঠা অক্টোবর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন স্বপ্না। এবার সোশ্যাল মিডিয়ায় পুত্রসন্তানকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন স্বপ্না। ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়ে স্বপ্না লেখেন, কণ্টকাকীর্ণ বাগানে দেবীর জন্ম নেওয়া খুব কঠিন, হাজার বছরেও তা সম্ভব নয়।  স্বপ্না ও তাঁর পুত্রসন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  নেটিজেনরা স্বপ্নাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন।

স্বপ্না চৌধুরী কালারস টিভির জনপ্রিয় রিয়েলিটি শো  ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগিনী। হরিয়ানার প্রত্যন্ত গ্রাম থেকে সাধারণ এক প্রতিযোগিনী হিসাবে বিগ বসের ঘরে এসেছিলেন স্বপ্না। বিগ বসের ঘরে থাকাকালীন স্বপ্না জানিয়েছেন তাঁর জীবনকাহিনী। জানা যায়, শৈশবে পিতৃহীনা   স্বপ্না চৌধুরী দারিদ্র্যের কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন।  বিভিন্ন অনুষ্ঠানে নাচ করে সংসার চালাতেন স্বপ্না। তিনিই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য।  ‘বিগ বস’ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আইটেম ডান্সার, গায়িকা এবং অভিনেত্রী হিসেবে স্বপ্না ক্রমশ পরিচিতি লাভ করেন। চলতি বছরের জুলাই মাসে দীর্ঘদিনের প্রেমিক বীর সাহুকে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে  বিয়ে করেন স্বপ্না। লকডাউনের সময় সোশ্যাল মিডিয়ায় লাইভ করে স্বপ্না জানান, কেন্দ্রীয় সরকার  বিয়ের অনুষ্ঠানে মাত্র পঞ্চাশ জন অতিথি আমন্ত্রণ করার নির্দেশ দেওয়ার  কারণে বহু শিল্পী কর্মহীন হয়ে পড়েছেন। নাচের অনুষ্ঠান বন্ধ থাকার কারণে কর্মহীন হয়ে পড়েছিলেন স্বপ্না নিজেও।