বিনোদন

অভিনেত্রীর ঝুলিতে তিনটি পুরষ্কার, সাফল্যের খুশি ভাগ করে নিলেন ‘রাধিকা’

25 শে ফেব্রুয়ারি ‘জি বাংলা সোনার সংসার’-এ স্বস্তিকা দত্ত (swastika dutta)-র ঝুলিতে এসেছে তিনটি পুরস্কার যার একটি ছিল ‘সেরা জুটি’-র পুরস্কার। ক্রুশল আহুজা (krushal ahuja) ও স্বস্তিকার জুটি পেলেন এই পুরস্কার। তারপর কেটে গেছে একটি মাস। পুরস্কারের স্মৃতি রোমন্থন করে স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় তিনটি পুরস্কার সহ ছবি শেয়ার করে নেটিজেনদের ধন্যবাদ জানিয়ে বলেছেন এভাবেই তাঁকে সমর্থন করতে। নেটিজেনরাও স্বস্তিকাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন।

এই মুহূর্তে স্বস্তিকা ও শোভন (shobhan Ganguly)-র প্রেম টলিউডের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ‘জি বাংলা সোনার সংসার’ অনুষ্ঠানের শেষেও স্বস্তিকা নিজের সাফল্যের খুশি ভাগ করে নিয়েছেন শোভনের সঙ্গে। শোভনকে জড়িয়ে ধরে ক্যামেরাবন্দি হয়েছেন স্বস্তিকা। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

স্বস্তিকা গান ভালোবাসেন। তিনি নিজেও গান গেয়েছেন তাঁর অভিনীত ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে। কিছুদিন আগেই শোভন ইন্সটাগ্রামে নিজের ও স্বস্তিকার একটি ফটো শেয়ার করেছেন যেখানে স্বস্তিকার অনামিকায় জ্বলজ্বল করছে আংটি। ফটোটি ভাইরাল হতেই মুহূর্তে ছড়িয়ে পড়েছে শোভন ও স্বস্তিকার বাগদানের খবর। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শোভন ও স্বস্তিকার বাগদান হয়নি। কিন্তু শোভন ও স্বস্তিকা দুজনেই জানিয়েছেন, তাঁরা একে অপরের সাথে স্বচ্ছন্দ বোধ করেন।

https://bengali.news18.com/photogallery/entertainment/gossip-holi-2021-celebration-celebrated-by-sunny-leone-arn-578340.html

এর আগে শোভন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন (Imon chakraborty)-র সঙ্গে সম্পর্কে ছিলেন। ইমনের সঙ্গে শোভনের বয়সের ফারাক অনেকটা হলেও ইন্ডাস্ট্রিতে ইমন ও শোভনের সম্পর্কের রসায়ন বরাবর চর্চার বিষয় ছিল। কিন্তু হঠাৎ কোনো অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ইমন মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)-র সঙ্গে চটজলদি বাগদান সেরে ফেলেন। সম্প্রতি তাঁদের বিয়েও হয়ে গিয়েছে।

চলতি বছরে মুক্তি পেতে চলেছে সুরিন্দর ফিল্মস-এর ‘তুমি আসবে বলেই’। এই ফিল্মটির টাইটেল সঙ গেয়েছেন শোভন। ধ্রুব ব্যানার্জি (Dhruba Banerjee)- র আপকামিং ফিল্ম ‘গোলন্দাজ’-এও গান গেয়েছেন শোভন। এই মুহূর্তে স্বস্তিকা ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে নায়িকা রাধিকার ভূমিকায় অভিনয় করছেন। তাঁর বিপরীতে তাঁর স্বামী কর্ণের ভূমিকায় অভিনয় করছেন ক্রুশল আহুজা (krushal ahuja)। এর আগে ক্রুশল ও স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু পরে জানা যায়, ক্রুশল অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Ray)-র সঙ্গে সম্পর্কে রয়েছেন।

Anirban Kundu

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026