Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৫১ বছর বয়সে সন্তানের বয়সী ছেলেকে নিয়ে যখন এই কাজটি করলেন টাবু, দেখে হুঁশ উড়ল ফ্যানদের

Updated :  Tuesday, October 11, 2022 2:35 PM

বলিউড ইন্ডাস্ট্রির কথা বললেই প্রত্যেকের মনেই আসে বিভিন্ন স্বাদের সিনেমার কথা। আর এই বলিউড ইন্ডাস্ট্রিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার কারিগর বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। ভারত তথা বিদেশেও এই বলিউডের নামডাক খুব একটা কম নেই। বিশেষ করে প্রত্যেক ভারতবাসী তাদের স্টাইল স্টেটমেন্ট চমকপ্রদ করার জন্য তারকাদের লাইফস্টাইল ফলো করে থাকেন। এই বলিউড তারকারা বেশিরভাগ সময় লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়াতে থেকে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এন্টারটেইনমেন্টের রসদ যুগিয়ে যাচ্ছেন।

এই বলিউড তারকাদের কথা বললে একদম প্রথম সারিতেই যেই অভিনেত্রী আসেন, তিনি হলেন টাবু। যারা বলিউড মুভি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এই অভিনেত্রীকে চেনেন। ৫১ বছর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও এখনও একের পর এক হিট বলিউড সিনেমাতে কাজ করছেন তিনি। অভিনেত্রী তার ক্যারিয়ারে একাধিক ধরনের সিনেমা করেছেন এবং প্রায় প্রত্যেক ক্ষেত্রেই তা ব্লকব্লাস্টার হয়েছে। তবে সম্প্রতি টাবু চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন একদম অন্য স্বাদের একটি সিনেমা করার জন্য।

৫১ বছর বয়সে সন্তানের বয়সী ছেলেকে নিয়ে যখন এই কাজটি করলেন টাবু, দেখে হুঁশ উড়ল ফ্যানদের

আসলে সম্প্রতি অভিনেত্রী টাবু একটি ওয়েব সিরিজে কাজ করেছেন যেখানে তাকে ২৬ বছর বয়সী এক তরুণ অভিনেতার সাথে সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে। আশা করি, সকলেই বুঝতে পেরেছেন কোন ওয়েব সিরিজের কথা বলা হচ্ছে। বিক্রম শেঠের ওয়েব সিরিজে টাবু, শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সাথে অন্তরঙ্গ বেডসিন করেছেন, যা দেখে চমকে উঠেছে গোটা নেটজনতা। এই ওয়েব সিরিজে ৫১ বছরের টাবু একজন পতিতা মহিলার চরিত্রে অভিনয় করেছেন।