নিউজ

Tatkal Ticket: তৎকাল টিকিট ক্যানসেল করলে কি ফেরত পাবেন টাকা? জানুন Indian Railway এর নিয়ম

আজকাল শেষমুহূর্তে ট্রেনের টিকিট পাওয়া অসম্ভব হয়ে পরে। কিন্তু আপনি যদি আগে থাকতে টিকিট না কেটে থাকেন, তাহলে আপনার কাছে এখন একমাত্র উপায় তৎকালে টিকিট কাটা। এছাড়া বিশেষ অফিশিয়াল কাজে বা এমার্জেন্সিতে দূরে কোথাও যেতে হলে ভরসা একমাত্র এই তৎকাল টিকিট। তবে এই টিকিট সম্বন্ধে অনেক তথ্যই সাধারণ মানুষ জানেন না। আজকের এই প্রতিবেদনে এমন কিছু জানাবো যা ভবিষ্যতে আপনাদের অবশ্যই কাজে লাগতে পারে।

হঠাৎ করে ঘুরতে যাওয়া বা অফিসিয়াল কাজে অনেকেই তৎকাল টিকিট কেটে থাকেন। কিন্তু বেশিরভাগ মানুষ জানেন না যে এই তৎকাল টিকিট কি করে ক্যানসেল করতে হয়। মানে ধরে নেওয়া গেল, যে ট্রেনে আপনি তৎকাল টিকিট কেটেছেন, সেটি ঘণ্টার পর ঘণ্টা দেরি করল, তা হলে, আপনার যাওয়ার কোনও মানে নেই৷ তাহলে সেই ভাড়া আপনি কেন দেবেন। তবে জানতে হবে কি করে তৎকাল টিকিট ক্যানসেল করে টাকা ফেরত পাওয়া যায়। রেলওয়ের নিয়ম অনুযায়ী, আপনার ট্রেন যদি ৩ ঘন্টা দেরি করে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার তৎকাল টিকিট ক্যানসেল করে টাকা ফেরত চাইতে পারেন।

এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, ট্রেনের যাত্রাপথে আপনি যদি মনে করেনযে নির্দিষ্ট স্টেশনের পরেও আপনাকে যেতে হবে, তা হলে আপনি ট্রেনে থেকেই টিকিটের যাত্রাপথ বৃদ্ধি করতে পারেন৷ সে ক্ষেত্রে আপনার কাছে তৎকাল টিকিট থাকলেও আপনি টিটির সাথে কথা বলে বর্ধিত মূল্য দিয়ে বাকি পথ ভ্রমণ করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026