ভারত থেকে বিদায় নিতে পারে টেলিকম সংস্থা ভোডাফোন, আইডিয়া। কোটি কোটি টাকার বকেয়া শোধ করতে না পারলে ভোডাফোন আইডিয়া যে ভারত থেকে ব্যবসা গোটাতে পারে তেমনটা আগেই ইঙ্গিত দিয়েছিল এই দুটি সংস্থা। আজ বম্বে স্টক এক্সচেঞ্জকে ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সালের ২৪ অক্টোবরের রায়ে সুপ্রিম কোর্ট অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ অনুযায়ী টেলিকম মন্ত্রককে যে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে, তার কতটা তাদের পক্ষে মেটানো সম্ভব তা দেখছে সংস্থা।
সুপ্রিম কোর্টের নির্দেশ সংশোধন করার আর্জিতে যদি আদালত সাড়া দেয় তাহলে ভারতে এই সংস্থার ব্যবসা চালানোর সম্ভাবনা থাকবে। কিন্তু সুপ্রিম কোর্টের রায় তাদের বিপক্ষে গেলে ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন : ৩১ শে মার্চের মধ্যে আধার সাথে প্যান কার্ড যুক্ত না হলে নিষ্ক্রিয় হবে প্যান কার্ড : আয়কর বিভাগ
ভোডাফোন আইডিয়া লিমিটেডের বকেয়া অর্থের পরিমাণ ৫৩,০৩৮ কোটি টাকা। এর মধ্যে স্পেকট্রাম বাবদ দিতে হবে ২৪,৭২৯ কোটি টাকা এবং লাইসেন্স ফি হিসেবে দিতে হবে ২৮,৩০৯ কোটি টাকা। সুপ্রিম কোর্ট দ্রুত এই টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, তবে ভোডাফোন আইডিয়া টেলিকম সংস্থা রায় সংশোধনের আবেদন জানিয়েছে, সুপ্রিম কোর্টে যার শুনানি ১৭ মার্চ।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…
আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…
দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…
ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…
চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…