নিউজ

করোনায় আক্রান্ত হয়ে গায়ের রং হয়ে গেল সম্পূর্ণ কালো, দেখুন

করোনা চিকিৎসা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁরা। এবার চিকিৎসা শেষে তারা দেখলেন তাদের ত্বক পুড়ে কালো হয়ে গিয়েছে। ঘটনা খোদ চীনের উহানের। যখন করোনার চিকিৎসা করছিলেন এই দুই চিকিৎসক তখন তাদের গায়ের রঙ ছিল ফর্সা, কিন্তু আক্রান্ত হওয়ার পর এখন তাদের গায়ের রঙ হয়ে গিয়েছে সম্পূর্ণ কালো। অদ্ভুত এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক মহলে।

জানা যাচ্ছে, ই ফ্যান ও হু ইফেং নামে দুই চিকিৎসক করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করছিলেন। সেই সময়ই করোনায় আক্রান্ত হন দুজনেই। চিকিৎসার পর তারা দুজনেই এখন সম্পূর্ণ সুস্থ, ছাড়াও পেয়ে গিয়েছেন হাসপাতাল থেকে। কিন্তু আমূল বদলে গিয়েছে তাদের গায়ের রঙ। শরীরের এই রঙ বদলের জন্য চিকিৎসকরা মনে করছেন, করোনার ফলে তাদের যকৃৎ এর উপর গুরুতর প্রভাব পড়েছে। দুজনের চিকিৎসা শুরুর সময়ে তাদের যে ওষুধ দেওয়া হয়েছিল তা তাদের যকৃতের উপর খুবই প্রভাব ফেলেছে। আর তার ফলেই শরীরের এই রঙ পরিবর্তন। যদিও তাদের শরীরের স্বভাবিক রঙ ফিরে আসবে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।

Image Source : ABP

করোনায় আক্রান্ত হয়ে ই ফ্যানকে ৩৯ দিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল। হু ইফেংয়কে আরও বেশি দিন রাখা হয়েছিল ভেন্টিলেশনে। তাকে ৯৯ দিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এই দুই চিকিৎসক। কিন্তু বেঁচে ফেরার পর তারা আর তাদের নিজেদেরকেই চিনতে পারছেন না। এতদিন করে ভেন্টিলেশনে থাকার জন্য দুই চিকিৎসকই মানসিক ভাবে ভেঙে পড়েছেন। তাদের কাউন্সেলিং করা হলেই তাদের আগের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

Content Source : ABP
Anirban Kundu

Recent Posts

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026

কালো মেঘে ঢেকেছে আকাশ! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…

April 16, 2026

আইপিএলে বড় ধাক্কা CSK-তে! চোটে ছিটকে গেলেন খলিল, নতুন চমক মুম্বই শিবিরে

আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…

April 16, 2026

গ্যাস ছাড়াই আগুনে রান্না! ইন্ডাকশনকে টক্কর দিতে আসছে নতুন প্লাজ়মা স্টোভ

গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…

April 16, 2026

২ লক্ষ পর্যন্ত ছাড়! এপ্রিলে Maruti Suzuki-র গাড়িতে ধামাকাদার অফার

আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…

April 16, 2026

পেমেন্ট ফেল হলেও চিন্তা নেই! IRCTC-র নতুন ফিচারে ফের টিকিট বুকিংয়ের সুযোগ

আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…

April 16, 2026