সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি প্রতিবাদে আজ শহরে আবার মিছিল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।রাজাবাজার থেকে মল্লিক বাজার পর্যন্ত মিছিল চলে। এই মিছিলে মেঙ্গালুরুতে CAA বিরোধী বিক্ষোভে নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবেন না বলে জানিয়েছিলেন, তার এই মন্তব্য কে বিদ্রুপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
পাশাপাশি বিজেপির দেওয়া ক্রমাগত হুমকির পড়েও দেশের ছাত্র যুব সমাজ যে নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছে তার জন্য তাদের তাদের কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সিএএ এনআরসির প্রতিবাদের ঘটনায় জামিয়া মিলিয়া আইআইটি কানপুর এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সহমর্মিতা জানিয়ে বলেছেন তারা যেন কাউকে ভয় না পায়। বিজেপির উদ্দেশ্যে বলেছেন তারা যেন পড়ুয়াদের নিশানা না করে, এবং প্রধানমন্ত্রীকে আগুন নিয়ে খেলা থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়ার সাথে সাথে তিনি যে শুধুমাত্র একা হিন্দু নন সে কথাও স্মরণ করতে বলেছেন।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে ‘মিথ্যেবাদী’ বলে আক্রমন রাহুল গান্ধীর, পাল্টা দিল বিজেপিও
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ২৯ শে ডিসেম্বর হেমন্ত সোরেনে শপথ অনুষ্ঠানে যোগদান করতে রাজস্থান যাবেন মুখ্যমন্ত্রী। তারপর ৩০ শে ডিসেম্বর পুরুলিয়ায় সভা করবেন এবং ৩রা জানুয়ারি শিলিগুড়িতে তিনি মিছিল রাখবেন।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…