বর্তমানে এলপিজির দাম ওঠা নামা করে আন্তর্জাতিক বাজারের ওঠানামার ওপর ভিত্তি করে। দেশের বাজারে মাসের ভিত্তিতে তার পরিবর্তন করা হয়। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি ফের একবার গ্যাসের দাম বাড়ালো।
গ্রাহকরা সারা বছরে ১৪.২ কিলো ওজনের ১২ টি রান্নার গ্যাস সিলিন্ডার ভর্তুকিতে পেয়ে থাকে। গ্রাহকরা যে ভর্তুকিহীন দামে গ্যাস সিলিন্ডার কেনে, কেনার পর ভর্তুকির টাকা সরাসরি একাউন্টে চলে যায়।
পুজোর আগে কলকাতা, দিল্লি, মুম্বাইতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছিল। প্রতি সিলিন্ডার পিছু ১২ থেকে ১৫ টাকা দাম বেড়েছিল। পুজোর রেশ কাটতে না কাটতেই আবার দাম বাড়লো রান্নার গ্যাসের। এবার মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়তে চলেছে একলাফে সিলিন্ডার এর দাম বাড়ায়। অক্টোবরে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ছিল ৬৩০ টাকা। আগামীকাল ১ লা নভেম্বর থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৭৬ টাকা বেড়ে ৬৩০ থেকে ৭০৬ টাকাতে পৌঁছাতে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…