নিউজ

বিধানসভা উপনির্বাচনে তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূলের, ভরসা স্থানীয় মুখ

তিন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে স্থানীয় মুখের উপরই ভরসা রাখলো তৃণমূল। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, নদিয়ার করিমপুর ও পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের স্থানীয় তিন পরিচিত মুখকেই বেছে নিল দলীয় নেতৃত্ব। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলন করে তিন কেন্দ্রে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেন। কালিয়াগঞ্জে তপন দেব সিংহ, করিমপুরে বিমলেন্দু সিংহ রায় এবং খড়গপুর সদর কেন্দ্রে প্রদীপ সরকার তৃণমূলের টিকিটে উপনির্বাচনে লড়বেন।

খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ পদে নির্বাচিত হওয়ায় এখানে উপনির্বাচন প্রয়োজন হয়ে পড়ে। একই ভাবে করিমপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় ওখানেও উপনির্বাচন হবে। অন্যদিকে উত্তর দিনাজপুরের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে আসনটি ফাঁকা হয়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনকে ‘প্রেস্টিজ ফাইট’ হিসেবেই দেখছে বিজেপি ও তৃণমূল। বাম ও কংগ্রেসের কাছে অবশ্য এই উপনির্বাচন রাজ্য রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক করে তোলার লড়াই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026