নিউজ

প্রশান্ত কিশোরের কথা মেনেই পশ্চিমবঙ্গে শুরু হল ‘দিদিকে বলো’ কর্মসূচির দ্বিতীয় পর্যায়!

বিনোদ পাল: প্রশান্ত কিশোরের কথা মেনেই পশ্চিমবঙ্গে জনসংযোগ অভিযানে ‘দিদিকে বলো’ কর্মসূচির সূচনা করা হয়েছিল। এর প্রথম পর্যায়েই দল খুব ভালো সাড়া পেয়েছে জনগনের কাছে থেকে। তাই এবার এই কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু করতে চলেছে রাজ্য শাসকদল।মঙ্গলবার তৃণমূল ভবনে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়,দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ তৃণমূলের শীর্ষনেতাদের সাথে দলের ব্লক সভাপতি ও টাউন সভাপতিদের এক বৈঠক হয়।

এই বৈঠকে ‘দিদিকে বলো’ প্রথম পর্যায়ে কতখানি সাফল্য পেল তা নিয়ে আলোচনার পাশাপাশি পরবর্তী লক্ষ্য স্থির করে দেওয়া হয় এই বৈঠকে। এ বৈঠকে বলা হয় প্রথম পর্যায়ে বিধায়ক, সাংসদদের গ্রামে গ্রামে ঘুরে রাত কাটাতে দেখা গিয়েছিল। এবার ব্লক সভাপতিদেরকেও জনসংযোগে এগিয়ে আসতে হবে ।দ্বিতীয় পর্যায়ে ১০ দিনে ২০০০ গ্রামে পৌঁছাবে দল। বাংলার প্রায় ১.৬ কোটি বাড়িতে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।

২০ মাসের মধ্যে বাংলার প্রতি বাড়ির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ স্থাপন হবে। এই বৈঠকে আরো বলা হয়, দ্বিতীয় পর্যায়ের ‘দিদিকে বলো’ রূপায়ণে মোট ৬০০ নেতাকে নামানো হচ্ছে। তাঁরা আগামী ১০ দিনের মধ্যে এই লক্ষ্যামাত্রা পূরণ করবেন। ঘণ্টা তিনেকের জনসংযোগ কর্মসূচি সভা করবেন, বিশিষ্টদের সঙ্গে কথা বলবেন, গ্রামের কোনও কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া সারবেন ও রাত কাটাবেন।

Anirban Kundu

Recent Posts

ভোটের আগে চরম আক্রমণ! ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট আনছেন শাহ—ঘরে ঘরে পৌঁছবে নথি

ভোটের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর মাত্র দু’দিনের মধ্যেই বড় পদক্ষেপ…

March 26, 2026

দুপুরে আগুন ঝরা গরম, বিকেলে আকাশ ফাটিয়ে ঝড়-বৃষ্টি! আজই কি কালবৈশাখীর ধাক্কায় বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া?

দুপুরে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস গরম, আর বিকেল গড়াতেই হঠাৎ ঝড়-বৃষ্টি—আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এমনই নাটকীয় পরিবর্তনের…

March 26, 2026

যুদ্ধের মাঝে গ্যাস নিয়ে হাহাকার! সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে এলপিজি—কী জানাল মোদি সরকার?

হঠাৎ করে গ্যাস নিয়ে এত আতঙ্ক কেন? যুদ্ধের খবরে কি সত্যিই দেশে এলপিজি শেষ হয়ে…

March 25, 2026

এপ্রিলেই সোনার দামে চমক! এখন কিনবেন, না অপেক্ষা করবেন? জানুন কী বলছে বাজার

এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…

March 25, 2026

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026