নিউজ

ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৫৫ কিমি, ১৫ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়বে সমুদ্র উপকূলে

ইতিমধ্যে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। তার পর থেকে শক্তি সঞ্চয় করে চলেছে ক্রমাগত। বুধবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে তীব্র গতিতে আছড়ে পড়বে উপকূলে। পশ্চিমবঙ্গের দীঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝখান দিয়ে তীব্র গতিতে এগিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বর্তমানে এই সুপার সাইক্লোনটি সমুদ্রের অভ্যন্তরে পারাদ্বীপ বন্ধর থেকে ৭৯০ কিমি দূরে অবস্থান করছে। দীঘা থেকে আমফানের কেন্দ্রের দূরত্ব ৯৪০ কিমি।

সমুদ্র উপকূলে ১৫ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে আমফানের প্রভাবে। যে কারণে কড়া সতর্কতা জারি করেছে সরকার। উপকূলবর্তী অঞ্চলগুলোতে ঝড়বৃষ্টির কারণে ব্যাসক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৫৫ কিমির আশেপাশে থাকবে। ফলে উপকূল অঞ্চলে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু তছনছ করে দিতে পারে আমফান।

ভয়ঙ্কর রূপ নিয়ে এগিয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। সতর্কতা জারি করেছে সরকার। ইতিমধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে মানুষ জনকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। আমফানের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলার বিভিন্ন অংশে ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছপালা-বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

দাম বাড়বে নাকি কমবে? আজ আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট দেখে নিন এখনই

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। আন্তর্জাতিক বাজারে…

March 28, 2026

Voter List: রাতারাতি ভোটার লিস্টে বড় চমক! আপনার নাম আছে তো? এখনই না দেখলে বিপদ!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…

March 28, 2026

১৫ দিনের ধাক্কায় শেষ হতে পারে ক্যারিয়ার! ধোনি ফিরতে না পারলে CSK-ই নিতে পারে কঠিন সিদ্ধান্ত—IPL ২০২৬-এ কি শেষ ‘থালা’?

আইপিএল শুরুর আগেই ধাক্কা—মহেন্দ্র সিং ধোনি ১৫ দিনের জন্য মাঠের বাইরে! আর এই ছোট সময়ের…

March 28, 2026

‘এর থেকে বামরাই ভালো’, তৃণমূলকে আক্রমণে অমিত শাহর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজনীতি

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় বিজেপির…

March 28, 2026

১৩ বার রিচার্জের খেলা শেষ! টেলিকম সংস্থার চালাকি রুখতে নামল সরকার—এবার ৩০ দিনের প্ল্যান বাধ্যতামূলক?

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে ক্লান্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—আর বছরে ১২…

March 28, 2026

নাম উধাও ভোটার তালিকা থেকে? এক ক্লিকেই চেক করুন, না হলে ভোট দেওয়ার সুযোগ হারাবেন!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…

March 28, 2026