বিনোদন

সত্যি সামনে আসবে, সুশান্তের মৃত্যু নিয়ে কী বললেন মুম্বই পুলিশ? জানুন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ১৪ দিন পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও অভিনেতার ফ্যানদের মনে তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কেউ যেন মানতেই পারছে না যে তিনি আত্মহত্যা করেছেন। সবার মনে একটাই প্রশ্ন এত প্রতিভাবান একজন মানুষ এরকম কাজ করতেই পারে না। নিশ্চই অন্য কোনো ব্যাপার রয়েছে। এমনকি এই মৃত্যুর ঘটনায় ঠিকমত তদন্ত করছে না পুলিশ। তাই অনেকেই পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবার এই পরিস্থিতিতে মুখ খুললেন মুম্বই পুলিসের ডেপুটি কমিশনার অভিষেক ত্রিমুখী।

এদিন অভিষেক ত্রিমুখী বলেন যে এই ঘটনায় ইতিমধ্যেই ২৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। অভিনেতার ময়না তদন্তের যে রিপোর্ট পুলিসের হাতে এসেছে সেই রিপোর্টেও ৫জন চিকিৎসক সই করেছেন। আর রিপোর্টে গলায় ফাঁস লাগিয়ে ঝোলার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। এছাড়াও ফরেন্সিক পরীক্ষার জন্য কিছু জিনিস পাঠানো হয়েছে, সেগুলি ফরেন্সিক টিমকে ভালো করে খতিয়ে  দেখার অনুরোধ করা হয়েছে।

এর পাশাপাশি তিনি আরও বলেন যে তিনি কেন আত্মহত্যা করেছেন? তা জানতে প্রতিটি বিষয় খতিয়ে দেখছে পুলিস। এবিষয়ে কোনো  তথ্য সামনে উঠে আসলেই জানানো হবে। পুলিশের উপর আস্থা হারাতে তিনি বারণ করেছেন। পুলিস নিরপেক্ষ ভাবেই সব কাজ করছেন। পুলিশের উপর ভরসা রাখুন। সত্যিটাই সবার সামনে আনা হবে।

Anirban Kundu

Recent Posts

সাপ্লিমেন্টারি লিস্টে বড় ধাক্কা! এক ঝটকায় বাদ ১৩ লক্ষ নাম—আপনার নাম আছে তো?

সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…

March 26, 2026

কাউন্টডাউন শুরু! ধোনির বিদায় নিয়ে যা বললনে সৌরভ গাঙ্গুলি, তোলপাড় ক্রিকেটমহল

আইপিএল শুরু হতেই আবারও জোরাল হয়েছে একটাই প্রশ্ন—এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম? বছরের…

March 26, 2026

LPG GAS: ৩৫ দিন না হলে গ্যাস মিলবে না—ভাইরাল দাবিতে আতঙ্ক, জানুন আসল সত্য

হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর—এখন নাকি LPG সিলিন্ডার বুক করতে হলে…

March 26, 2026

SIR লিস্টে লাখ লাখ নাম উধাও—আপনার নাম কাটা গেছে নাকি? এখনই চেক না করলে মিস করবেন ভোট!

রাতারাতি প্রকাশ পেল SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, আর তা ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অনেকেই…

March 26, 2026

মাসে ৩০০০ টাকা পাবেন মহিলারা? ভোটের আগে শুভেন্দুর বড় ঘোষণা ঘিরে চর্চা তুঙ্গে

পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা আরও তীব্র। মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।…

March 26, 2026

ইলেকট্রিক স্কুটার কিনবেন? ভুল সিদ্ধান্ত নেবেন না—Suzuki e-Access না Honda Activa-e, কোনটা নিলে লাভ বেশি?

Suzuki e-Access ও Honda Activa-e—দুটি জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার, কিন্তু দুটির লক্ষ্য আলাদা। একটি প্রিমিয়াম ফিচার…

March 26, 2026