রাজ্য

“স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেড় কোটি কর্মসংস্থান হবে বাংলায়”, রায়গঞ্জ থেকে প্রতিশ্রুতি মমতার

একুশে বাংলা বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়। গতকাল চতুর্থ দফা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। বাকি আর চার দফা নির্বাচন। পঞ্চম দফায় নির্বাচন আছে আগামী ১৭ এপ্রিল। তার আগে ফের রাজ্যের সমস্ত রাজনৈতিক নেতা পুনরায় ভোট প্রচার করতে মাঠে নেমে পড়েছে। এমনিতেই গতকালের শীতলকুচি ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে গোটা বঙ্গ রাজনীতি। তার মাঝেই আজ রায়গঞ্জে একটি জনসভায় উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই জনসভা থেকে ফের শীতলকুচি প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন।

রায়গঞ্জের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শীতলকুচি ঘটনা প্রসঙ্গে বলেছেন, “কেন্দ্রীয় সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভোট দেওয়া মানুষের অধিকার। সেই অধিকার ছিনিয়ে নিয়ে গুলি করে মারা হচ্ছে বাংলায়। কালকে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ২৫ বছরের যুবকদের গুলি করে হত্যা করেছে কেন্দ্রীয় বাহিনী। আজ আমি শীতলকুচিতে যাব ভাবলে আমায় যেতে দেওয়া হয়নি। যেতে দেবে কি করে। বলছে ডেড বডি দেখা যাবে না। কারণ ডেড বডিতে সবার বুকে গুলি লেগেছে।”

এছাড়াও তিনি এদিন রায়গঞ্জের জনসভা থেকে তৃণমূলের কাজের খতিয়ান তুলে ধরে সবাইকে জোড়া ফুল চিহ্নে ভোট দেবার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, “তৃণমূল সরকার ক্ষমতায় এলে বাংলার মেয়েরা প্রতিমাসে হাতখরচা হিসাবে এক হাজার টাকা করে পাবে। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ৫ লক্ষ সরকারি ও বেসরকারি চাকরি দেওয়া হবে। এছাড়া দেড় কোটি কর্মসংস্থান হবে।” সেইসাথে তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, “বিজেপি কিছু করে নাই। বলেছিল চা ইন্ডাস্ট্রি করে দেবে। কিছু করেছে? বলেছিল ১৫ লক্ষ টাকা করে দেবে। দিয়েছে কি? যেটা করেছে সেটা হচ্ছে রোজ গ্যাসের দাম বাড়াচ্ছে।”

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026