Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সলমনকে বিয়ে করতে সব বিসর্জন দিয়েছিলেন এই ৫ অভিনেত্রী, তালিকায় রয়েছেন বিশেষ চমক

Updated :  Thursday, February 10, 2022 7:14 PM

বলিউড দুনিয়ার সবথেকে বড় অভিনেতাদের মধ্যে একজন হলেন সুপারস্টার সলমান খান। তার ফ্যান ফলোইং এবং তার জনপ্রিয়তা এতটাই বেশি যে তাকে আর নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন হয়না। তার ভক্তরা তার একটি সিনেমার জন্য প্রতিবছর রীতিমতো হাপিত্যেশ করে বসে। তবে সলমানের সিনেমাগুলি যতটা না চর্চার মধ্যে থাকে, তার থেকেও বেশি চর্চায় থাকে তার ব্যক্তিগত জীবন এবং তার প্রেম কাহিনীর গল্পগুলি। অভিনেত্রী ঐশ্বর্য রায় থেকে শুরু করে সঙ্গীতা বিজলানি, সোমি আলী এবং ক্যাটরিনা কাইফের মতো অভিনেত্রীদের সঙ্গে তার নাম জড়িয়েছে বহুবার। একটা সময় পর্যন্ত ঐশ্বর্য এবং সলমানের প্রেম কাহিনী বি-টাউনের সবথেকে বেশি চর্চার বিষয় ছিল। অনেকে মনে করেছিলেন, তারা দুজনে বিবাহ পর্যন্ত করতে পারেন। কিন্তু তাদের দুজনের প্রেম কাহিনী খুব খারাপভাবে শেষ হয়। পরবর্তীতে, সলমান অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সহ আরো অনেক অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, তবে কোনক্ষেত্রেই তার প্রেম সম্পর্ক বিয়ে অবধি পৌঁছায়নি। চলুন সেই অভিনেত্রীদের ব্যাপারে বিস্তারে জানা যাক যারা একটা সলমান খানের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন।

ঐশ্বর্য রাই –

নিজের সৌন্দর্য্য এবং মাধুর্যে অভিনেত্রী ঐশ্বর্য্য রাই একটা সময়ে ভারতের সকল মানুষের মনে একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন। ঐশ্বর্যের সৌন্দর্য্যের জন্য তার জন্য ফিদা ছিলেন ভারতের আপামর জনতা। আর এই তালিকায় শামিল ছিলেন খোদ অভিনেতা সলমান খান। ‘হাম দিল দে চুকে সনম’ ছবির অভিনয় চলাকালীন সময় থেকেই তাদের দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন শুরু হয়। দুজনেই একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন বহুদিন। তবে হঠাৎ একদিন জানা যায়, তাদের দুজনের মধ্যে কিছু সমস্যা হয়েছে এবং তারা দুজনে একে অপরের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। ১৯৯৭ সালে দুজনের দেখা হয়। ২০০০ পর্যন্ত তাদের দুজনের সম্পর্ক শিরোনামে ছিল। কিন্তু তাদের দুজনের সম্পর্ক খুব খারাপভাবে শেষ হয় এবং অবশেষে অভিষেক বচ্চনকে বিয়ে করে সলমান খানকে নিজের জীবন থেকে অনেকটা দূরে সরিয়ে দেন ঐশ্বর্য্য রাই।

ক্যাটরিনা কাইফ –

বলিউড দুনিয়ার সবথেকে বড়ো অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ক্যাটরিনা কাইফ। সলমান খানের সঙ্গে তার সম্পর্ক একাধিকবার একাধিক সময়ে বি-টাউনের চর্চার বিষয় থেকেছে। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পর সলমানের অনেক ভক্ত চেয়েছিলেন’ যেন তিনি ক্যাটরিনা কাইফের সঙ্গে বিবাহ করেন। দীর্ঘ সময় পর্যন্ত তারা দুজনে সম্পর্কেও ছিলেন। তবে, তাদের দুজনের সম্পর্ক বিবাহ অবধি পৌঁছায়নি। এরপরে ক্যাটরিনা সম্পর্কে জড়ান অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। কিছুদিন আগেই তারা দুজনে বিবাহ করেছেন।

সঙ্গীতা বিজলানি –

নিজের ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে সলমান খান অভিনেত্রী সংগীতা বিজলানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এমনকি তাদের দুজনের বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গিয়েছিল বলে শোনা যায়। তবে শেষ মুহূর্তে, এ বিবাহ ভেঙ্গে যায়। তাদের দুজনের মধ্যে কি হয়েছিল, সেটা যদিও এখনও পর্যন্ত কেউ জানেন না। তবে ওই ঘটনার পরে তাদের দুজনের সম্পর্ক সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। সলমানের সঙ্গে বিচ্ছেদের পর সঙ্গীতা একজন পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে বিবাহ করে নেন।

সোমি আলী –

অভিনেত্রী সোমি আলী এবং সলমান খানের সম্পর্ক বহুদিন পর্যন্ত বি-টাউনের হট টপিক হয়ে অবস্থান করেছিল। শুধুমাত্র সলমান খানের সঙ্গে অভিনয় করবেন বলেই তিনি পাকিস্তান থেকে ভারতে আসেন। তিনি তার সাথে বিবাহ করতে চেয়েছিলেন। কিন্তু, সলমান তার সঙ্গে কখনোই বিবাহ করতে চাননি। এই কারণে তাদের সম্পর্ক খুব তাড়াতাড়ি ভেঙে যায় এবং সোমি আলি শুধুমাত্র সলমান খানের জীবন থেকে নয়, ভারত থেকেই অনেকটা দূরে চলে যান। বর্তমানে তিনি বিদেশে বসবাস করেন এবং বর্তমানে তিনি বিদেশের বহু সিনেমায় কাজ করছেন।

স্নেহা উল্লাল –

বলিউডে ঐশ্বর্য রাইয়ের মুখাবয়ব যদি কাউকে বলতে হয় তাহলে তিনি হলেন স্নেহা উল্লাল। অভিনেতা সলমান খান তাকে বলিউডে লঞ্চ করেছিলেন। প্রথম সিনেমা করার পরেই স্নেহা উল্লাল, সলমান খানের প্রেমে পড়ে যান। তিনি তাকে বিবাহ করতে চেয়েছিলেন। তবে এই বিষয়টি সলমান খানের কানে আসা মাত্রই তিনি স্নেহার সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেন। তারপরে স্নেহাও বলিউড জগত থেকে অনেকটা দূরে চলে যান। বলিউডে মাত্র কয়েকটি সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল।