Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘ধাক ধাক’এর তালে মাধুরী দীক্ষিতকে টেক্কা দিলেন এই দুই সুন্দরী, রইল ঝলক

Updated :  Wednesday, April 26, 2023 9:26 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি হেলি দারুওয়ালা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন হাজারো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি হেলি দারুওয়ালা ৩ বছর আগে নিজের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নিয়েছিলেন। এদিন বলিউডের মাধুরী দীক্ষিত ও অনিল কাপুর অভিনীত ‘বেটা’ ছবির অন্যতম জনপ্রিয় গান ‘ধাক ধাক’এর তালেই নিজের স্টুডিওতে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল তাকে। সাথে ছিলেন তার সঙ্গী প্রণীতাও। এদিন দুজনেই নীল শিফন শাড়িতে সেজে উঠেছিলেন তারা। খোলা চুলে নিয়েছিলেন মানানসই সাজও। আপাতত, তিনবছর আগেকার এই ভিডিওটির সূত্র ধরেই এই মুহূর্ত একাংশের মাঝে নিজের সঙ্গীকে নিয়েই চর্চায় রয়েছেন হেলি দারুওয়ালা।