ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : রানু মন্ডল এর কথা আমরা সকলেই জানি। তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি বলিউডে গান করার সুযোগ পান। বলিউডে গান করার স্বপ্ন কারই বা না থাকে। ঠিক তেমনি রানু মন্ডলের স্বপ্ন সত্যি হয়েছে।
যিনি এতদিন রানাঘাট স্টেশনে ঘুরে বেড়াতেন তার কাছে আজ কোনো কিছুরই অভাব নেই। উঁচু বাড়ি,দামি গাড়ি সবকিছুই তার কাছে রয়েছে। এমনকি তিনি তিনটি গান রেকর্ড করে ফেলেছেন। এবং বিদেশে ভ্রমণ করতে যেতে পারেন। এক কথায় তিনি এখন বিলাসবহুল জীবন যাপন করছেন।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখা গেছে। ছোটবেলার স্মৃতিচারণ করতে মুম্বাই থেকে আসার পরই রানু মন্ডল পুরোনো স্কুলে গিয়েছিলেন। সেখানে ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের গান শোনান।
সেখানে তাকে প্রশ্ন করা হয় যে পুরোনো স্কুলে এসে তার কেমন অনুভূতি হচ্ছে? কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই প্রশ্নের উত্তর তিনি বাংলার বদলে হিন্দি ও ইংরেজিতে দেওয়ার চেষ্টা করেন। তবে তিনি ঠিকঠাকভাবে কথা বলতে পারছিলেন না। তার অসুবিধের কথা লক্ষ্য করে প্রশ্নকর্তা বলেন বাংলায় উত্তর দেওয়ার কথা।
ভিডিওটিতে তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে হয়তো তিনি বাংলায় কথা বলতে লজ্জা বোধ করছেন। এটি নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। তার ফ্যানরাও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। এবং সোশ্যাল মিডিয়ায় তাকে তিরস্কার জানিয়েছেন।
বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…
চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…
নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…