বাজারে সবকিছুর দামই অগ্নিমূল্য। তার মধ্যে গ্যাসের দাম (LPG Gas Cylinder) যে হারে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাতে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে মধ্যবিত্তের। উল্লেখ্য, করোনার সময় থেকেই দেশের ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের উপর থেকে ভর্তুকি তুলে নেয় কেন্দ্রীয় সরকার। করোনা পরিস্থিতি শেষ হয়ে গেলেও ভর্তুকি আর চালু করা হয়নি। তবে নির্বাচনী উত্তাপের মাঝেই গ্যাসের দাম কমিয়েছে সরকার। পাশাপাশি কেন্দ্রের রয়েছে কিছু জনদরদী প্রকল্প যার মাধ্যমে অনেক কম দামে গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।
এর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। ২০১৬ সালে দেশের পিছিয়ে পড়া মহিলাদের জন্য এই প্রকল্পের সূত্রপাত করে কেন্দ্রীয় সরকার। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে দেশের অনগ্রসর মহিলারা বিনামূল্যে পেয়ে থাকেন এলপিজি গ্যাসের কানেকশন। দেশ জুড়ে বহু মহিলা এই সরকারি প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। দেশের প্রতিটি ঘরে ঘরে যাতে জ্বালানি পৌঁছে যায় তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের প্রতি উপভোক্তাকে বছরে ভর্তুকি সহ ১২ টি এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হয়। এই প্রকল্পে সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ছাড় পেয়ে থাকেন উপভোক্তারা। কিন্তু কীভাবে সুবিধা পাবেন এই প্রকল্পের?
উল্লেখ্য, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে আবেদনকারী মহিলাকে ভারতীয় নাগরিক হতে হবে। বয়স হতে হবে ১৮ বছরের বেশি। দারিদ্রসীমার নীচে থাকা পরিবারের মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। পরিবারের কোনো সদস্যের এলপিজি সংযোগ থাকা চলবে না। অনুরূপ কোনো প্রকল্পের সুবিধা পেলে হবে না। মূলত তফসিলি জাতি, উপজাতি, গরিব পরিবার, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতাভুক্ত পরিবার, অন্ত্যদয় অন্ন যোজনার আওতাভুক্ত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি পিছিয়ে পড়া শ্রেণি, চা বাগানের বর্তমান এবং প্রাক্তন কর্মী, দ্বীপের বাসিন্দারা এই প্রকল্পে অগ্রাধিকার পাবেন।
এই প্রকল্পে আবেদন করতে হলে প্রথমেই নিকটস্থ এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। অনলাইনে www.pmuy.gov.in এই ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করা যাবে আবেদনপত্র। ফর্মে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে দরকারি নথি সহ এলপিজি ডিস্ট্রিবিউটর অফিসে জমা করতে হবে ফর্ম। নথি যাচাই করে এবং যোগ্যতা যাচাই করে দেওয়া হবে এলপিজি সংযোগ।
ABC’s Dancing With the Stars is giving fans a brand-new way to connect with the…
Gore Verbinski returns after a decade-long hiatus with Good Luck, Have Fun, Don’t Die, a…
The countdown to the end of The Kelly Clarkson Show is officially underway, but fans…
ABC’s Dancing with the Stars is stepping outside the ballroom for the first time in…
Jimmy Eat World is marking a major milestone in 2026. The Arizona rock band will…
Marc Anthony has broken his silence after unexpectedly finding himself caught in the middle of…