Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Haryanvi Dance Video: ‘বাস এক কো কাওয়ারা ছোড় না’র তালেই মঞ্চ মাতালেন এই হরিয়ানভি নৃত্যশিল্পী, রইল ঝলক

Updated :  Sunday, May 14, 2023 12:01 PM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, আর সি উপাধ্যায়ের দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে হরিয়ানভি দর্শকদের।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে আর সি উপাধ্যায় অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ‘রবিয়া ডান্সার রানি’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তার নাচের একটি নাচের ভিডিও পুনরায় চর্চার আলোয় উঠে এসেছে। এই ভিডিওতে আর সি উপাধ্যায়কে একটি জনপ্রিয় ধামাকেদার হরিয়ানভি গান ‘বাস এক কো কাওয়ারা ছোড় না’র তালেই স্টেজে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। এই গানের তালেই স্টেজ কাঁপিয়েছেন তিনি। নৃত্য পরিবেশনের সময় কমলা রঙের একটি চকচকে সালোয়ার কামিজেই দেখা গিয়েছে তার পরনে। সম্প্রতি নিজের এই নাচের ভিডিওটির সূত্র ধরেই চর্চায় আর সি উপাধ্যায়।

উল্লেখ্য, আর সি উপাধ্যায়ের এই নাচের ভিডিওটি ৪ সপ্তাহ আগে উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে যা পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। তার নাচ দেখে সেখানে উপস্থিত দর্শকরাও বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন, সেকথা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। ৪ সপ্তাহের মধ্যেই আর সি উপাধ্যায়ের এই ভিডিওটি রীতিমতো নজর কেড়েছে তার অনুরাগীদের পাশাপাশি নেটদুনিয়ার একাংশের। তাদের কাছে চর্চার বিষয়বস্তুও হয়ে উঠেছেন তিনি। প্রশংসাও করেছেন বহুজন, কমেন্টবক্সে চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে। রইল সেই ভিডিওই, দেখে নিন।