Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জলের মধ্যেও চলবে মোটোরোলা কোম্পানির এই ধাসু স্মার্টফোন, জেনে নিন MOTOROLA EDGE 40 NEO এর সমস্ত স্পেসিফিকেশন

Updated :  Friday, September 15, 2023 11:45 AM

মোটোরোলা কোম্পানিটি ভারতে এবার জনপ্রিয় হয়ে উঠেছে আজকের দিনে। আগে মটোরোলা কোম্পানিটি একটি ভালো স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় হলেও মাঝে কয়েক বছর এই কোম্পানিটি একেবারেই ধসে যায়। কিন্তু তারপর নতুনভাবে আবার আত্মপ্রকাশ করেছে মটোরোলা। সম্প্রতি এই কোম্পানিটি তাদের নতুন স্মার্টফোন MOTOROLA EDGE 40 NEO পেশ করেছে ভারতের বাজারে। MOTOROLA EDGE 40 ও MOTOROLA EDGE 40 PRO সিরিজের তৃতীয় স্মার্টফোন এটি। স্মার্টফোনে আপনি 5g কানেক্টিভিটি পেয়ে যাবেন এবং তার সাথেই পেয়ে যাবেন স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন। খুব সহজেই বিশ্ববাজারে এই স্মার্টফোনটি জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। ২১ সেপ্টেম্বর ভারতে লঞ্চ করতে চলেছে এই ডিভাইস। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের দাম এবং এর বৈশিষ্ট্যের ব্যাপারে।

মটোরোলা কোম্পানির এই নতুন স্মার্ট ফোনটি বিশ্বের সবথেকে পাতলা ৫জি স্মার্টফোন হিসেবে পরিচিত। এই স্মার্ট ফোনে প্যান্টন ব্ল্যাক বিউটি, প্যান্টন সুদিং সি, এবং প্যানটন ক্যানিল বে রং এর অপশন পেয়ে যাবেন। এর মধ্যে কালো রঙের যে ভেরিয়েন্ট রয়েছে তার পিছনে অ্যাক্রিলিক কালার ব্যবহার করা হয়েছে। অন্য দুটি মডেল একেবারে ভেগান চামড়া দিয়ে তৈরি হয়েছে। এছাড়াও এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ip 68 রেটিং, যার কারণে একটা দীর্ঘ সময় ধরে জলের মধ্যেও আপনি এই স্মার্ট ফোন রাখতে পারেন।

এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৬.৫৫ ইঞ্চি ১৪৪ Hz Poled ডিসপ্লে। এর সাথেই থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ প্রসেসর। তার পাশাপাশি আপনারা পাচ্ছেন ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনে আপনারা পাচ্ছেন ৫,০০০ mah এর ব্যাটারী যা আপনি ৬৮ ওয়াট দ্রুত চার্জিং এর মাধ্যমে চার্জ করতে পারবেন। এই স্মার্ট ফোনে পিছনের ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার কারণে আপনার ছবি খুব ভালো হবে। সামনের ক্যামেরা তে ব্যবহার করা হয়েছে বেশ ভালো কয়েকটি ফিল্টার যার কারণে সেলফি হবে দুর্দান্ত। এছাড়াও ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা এটিকে একেবারে নতুন যুগের স্মার্টফোন হিসেবে উপস্থাপিত করে। এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে মাত্র ৩৫০ ইউরো যা ভারতীয় মুদ্রা অনুযায়ী প্রায় ৩৫ হাজার ৫০০ টাকা। কিন্তু ভারতের বাজারে আসলে এর থেকে কম দামে এই স্মার্টফোন লঞ্চ করবে মটোরোলা। এই স্পেসিফিকেশন নিয়ে এই স্মার্টফোনের দাম কেমন হবে তা আমরা ২১ সেপ্টেম্বর দেখতে পাবো।