কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের ম্যাচ খেলা হবে না প্রবিন তাম্বের। নিয়ম ভঙ্গের অভিযোগে আইপিএল গভর্নিং কমিটি তার খেলার উপর নিষেধাজ্ঞা জারি করল। তাই আইপিএলের নিলামে বিক্রি হওয়া প্রবীণতম ক্রিকেটারের আইপিএল ম্যাচ খেলার ওপর দাঁড়ি পড়ে গেল। তাম্বে ২০১৮ সালে দুবাইয়ের টি-১০ লিগে অংশগ্রহণ করেছিলেন। নিয়ম অনুযায়ী ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় খেলোয়াড়রা বিদেশের টি-১০ ও টি-২০ লিগে অংশগ্রহণ করতে পারে।
দুবাইতে টি-১০ লিগে অংশগ্রহণ করতে যাওয়ার আগে মুম্বাই ক্রিকেট সংস্থার কাছে অবসরের সিদ্ধান্ত জানান তাম্বে কিন্তু শারজায় টি-১০ লিগ খেলে দেশে ফিরে অবসর ভেঙে আবার মুম্বাইয়ের টি-২০ লিগ খেলেন তাম্বে। এর ফলে আইপিএলের নিলামে তিনি নাম নথিভুক্ত করতে সক্ষম হন তিনি। কিন্তু বিসিসিআই ব্যাপারটি মোটেও সহজভাবে নেয়নি। তার খেলার উপর নিষেধাজ্ঞা জারি করে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সেই সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে অবহিত করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত ২০ লক্ষ টাকায় তাম্বেকে কিনেছিল কেকেআর।
আরও পড়ুন : পরের মাসে বিরাটের অধিনায়কে এশিয়া একাদশ ম্যাচ খেলবে এই ১১ জন ক্রিকেটার
বিসিসিআইয়ের আইপিএল কমিটির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এই প্রসঙ্গে জানিয়েছেন, “তাম্বেকে আইপিএলে খেলার ছাড়পত্র দিচ্ছে না ভারতীয় বোর্ড৷ কারণ তাম্বেকে অনুমতি দিলে সকলকেই ছাড়পত্র দিতে হবে বোর্ডকে৷ বোর্ড ক্রিকেটারদের শুধুমাত্র বিদেশে লিস্ট-এ ও প্রথম শ্রেণীর ম্যাচ খেলার ছাড়পত্র দিয়ে থাকে তবে এক্ষেত্রে বিসিসিআই ও সংশ্লিষ্ট রাজ্যের ক্রিকেট সংস্থার থেকে এনওসি নিতে হয় তাদের৷ একমাত্র ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় খেলোয়াড়রা বিদেশের টি-১০ ও টি-২০ লিগে অংশগ্রহণ করতে পারে৷”
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…