নিউজ

BIG BREAKING: এবার বড়সড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : ডিজিটাল রেশন কার্ড তৈরি ও কার্ডের ভুল সংশোধন সংক্রান্ত ব্যাপার নিয়ে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিজিটাল রেশন কার্ড তৈরির আবেদন ও ভুল সংশোধনের সময়সীমা বাড়িয়ে ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত করা হবে। মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এক প্রশাসনিক বৈঠকে এইরকম ঘোষণা করেছে বলেই জানা গিয়েছে। কয়েকদিন আগে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই ঘোষণা সংক্রান্ত একটি আভাস দিয়েছিলেন।

কিন্তু তার সঙ্গে বলেছিলেন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মতই গতকাল পশ্চিম মেদিনীপুর প্রশাসনিক বৈঠকে নতুন ডিজিটাল রেশন কার্ড ও কার্ডের ভুল সংশোধন সংক্রান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ৯ সেপ্টেম্বর রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর এর তরফ থেকে খাদ্যসাথী প্রকল্পের জন্য ডিজিটাল রেশন কার্ড তৈরি ও সংশোধনের প্রকল্প নেওয়া হয়েছিল যার কর্মসূচি শেষ হয়েছে গত ২৭ শে সেপ্টেম্বর।

মূলত ডিজিটাল রেশন কার্ড তৈরি ও কার্ডের ভুল সংশোধনের জন্য জেলায় জেলায় যেভাবে মানুষের সংখ্যা বেড়েছে তার পরিপ্রেক্ষিতেই সময়সীমা বাড়ানো হয়েছে। তবে অনেকেরই প্রশ্ন এই রেশন কার্ড সংক্রান্ত আবেদন কিভাবে করবে? এক্ষেত্রে সরকার ঘোষণা করেছেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফলাইনে রেশন কার্ড সংক্রান্ত আবেদন করা যাবে। বিডিও অফিস, মিউনিসিপালিটি অফিসে ও বেরো অফিসে চলবে এই কাজ।

Anirban Kundu

Recent Posts

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026