Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ‘টাপা টিনি’র তালে প্রকৃতির মাঝে নাচ তিন যুবতীর, প্রশংসায় নেটজনতা

Updated :  Sunday, May 1, 2022 11:49 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউ নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই পায়েল ডান্স গ্রুপ পরিচিত হয়ে উঠেছেন নেটিজেনদের একাংশের মাঝে। তারা সকলেই তাদের নাচের ভিডিও দেখতে পছন্দ করেন। ইউটিউবে নিজস্ব চ্যানেল রয়েছে তাদের, যার সাবস্ক্রাইবারের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি। ইতিমধ্যেই তারা ১২১’টা নাচের ভিডিও শেয়ার করে ফেলেছেন নেটমাধ্যমে। সম্প্রতি ‘টাপা টিনি’র তালে তাদের নাচের ভিডিওটি প্রশংসিত হয়েছে নেটনাগরিকদের একাংশের মাঝে। রইল সেই ভিডিও।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি দুই সপ্তাহ আগে নিজেদের চ্যানেল থেকে শেয়ার করে নিয়েছেন তারা। লাল ও সাদার মিশ্রণে শাড়ি ও কালো ব্লাউজে সেজেছিলেন এই তিন যুবতী। একেবারে গ্রাম্য সাজে সেজে উঠেছিলেন এনারা । পায়ে পরেছিলেন নুপুরও। ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন দুই লাখের কাছাকাছি মানুষ। প্রশংসাও করেছেন অনেকে, তা কমেন্টবক্সে মন্তব্য দেখলেই স্পষ্ট হবে। বাংলা বছরের শুরুতে, নববর্ষ উপলক্ষেই এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন তারা। তাদের নাচ দেখে এইটুকু স্পষ্ট, তারা যথেষ্ট দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী।