Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নায়ক থেকে গায়ক, গান গেয়ে মন জয় করলেন টাইগার শ্রফ, দেখুন মিজিক ভিডিও

Updated :  Wednesday, September 23, 2020 4:09 PM

এই লকডাউন অনেক সুপ্ত প্রতিভাকে বিকশিত করেছে। অনেক অবিশ্বাস্য ব্যপার বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। তারই দুর্দান্ত নিদর্শন হলেন টাইগার শ্রফ। ছিলেন নায়ক, এবারে হলেন গায়ক। নিজেই গাইলেন ‘আনবিলিভেবল’। আজ মঙ্গলবার এই মিউজিক ভিডিও লঞ্চ করেছেন নায়ক গায়ক টাইগার শ্রফ। পুনিত মালহোত্রার সহযোগিতায় এই মিউজিক ভিডিয়ো করেছেন অভিনেতা।

নায়ক থেকে গায়ক, গান গেয়ে মন জয় করলেন টাইগার শ্রফ, দেখুন মিজিক ভিডিও

বিগ ব্যাং মিউজিকের সঙ্গে যৌথ উদ্যোগে টাইগার শ্রফ নিজের প্রথম মিউজিক ভিডিও প্রকাশ করলেন। গানটির নাম ‘আনবিলিভেবল’ অর্থাৎ অবিশ্বাস্য। গানটি লিখেছেন, ডিজি মায়নে এবং অভিতেষ। গানটির পরিচালনা করেছেন পুনিত মালহোত্রা। সম্পূর্ণ গানটি গেয়েছেন টাইগার নিজেই। উল্লেখ্য, সাদা শার্টে, কালো টাই ও সানগ্লাসে টাইগারকে সত্যি অবিশ্বাস্য লেগেছে। গানটি ইউটিউবেও আপনারা দেখতে পারবেন পাশাপাশি টাইগার তাঁর ইন্সটাগ্রামেও ছেড়েছেন। চলুন শুনে নিই।

সোশ্যাল মিডিয়ায় এই গানটি শেয়ার করে টাইগার লিখেছেন, “যখন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে ঝাঁপ দেব ভেবেছিলাম সেটা কঠিন ছিল। তবে এটা আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং এবং দারুণ অভিজ্ঞতা ছিল। গোটা বিশ্বের সমস্ত সঙ্গীতশিল্পীকে আমার শ্রদ্ধা। কত কিছু শেখার আছে… তার আগে আমাদের একটা ছোট্ট উদ্যোগ।”