Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘টিপ টিপ বর্ষা পানি’ গানে নজরকাড়া নাচ সুন্দরী যুবতীর, দেখেই চোখ কপালে দর্শকদের – VIRAL VIDEO

Updated :  Thursday, September 14, 2023 11:27 AM

আজকের সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ছোট থেকে বড় সকলের কাছেই সহজলভ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিবাচক কিংবা নেতিবাচক বিষয়কে অতিক্রম করে যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে রাখতে পারে, তবে সেই কনটেন্ট কিংবা ঝলক ভাইরাল হতে বাধ্য। এক্ষেত্রে কেউ নিজের প্রতিভার উপর নির্ভর করেই পৌঁছে যেতে চান বহু মানুষের মাঝে। আবার কেউ শুধুমাত্র পরিচিতিই অর্জন করতে চান একাংশের মাঝে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণের একাংশ নিজের পরিচিতি বৃদ্ধি করার স্বার্থেই ব্যবহার করে থাকেন সোশ্যাল মিডিয়াকে।

বর্তমান যুগে একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। আর সেইসমস্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম ইনস্টাগ্রাম। আর আজকের প্রজন্ম নিজেদের অধিক পরিচিতি বৃদ্ধি করার স্বার্থে ফেসবুকের পরেই ব্যবহার করে থাকেন ইনস্টাগ্রামকে। অবশ্য তার একাধিক প্রমাণ মিলবে সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই। প্রতিদিন প্রতিমুহূর্তে এমন এক বা একাধিক ঝলক ভাইরাল হয় নেটনাগরিকদের মাঝে। সম্প্রতি তেমনি আরো এক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে স্যামি নামের এক যুবতীর দেখা মিলেছে। এই ঝলকে ‘মহড়া’র গানে শাড়ির আঁচল উড়িয়েই নিজের ঘরে ক্যামেরার সামনে রিল বানাতে দেখা গিয়েছে তাকে। সাদা স্লিভলেস ব্লাউজ ও চকচকে শাড়িতেই হাজির হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে এই ধরনের শর্ট ভিডিও বানাতে যথেষ্ট অভ্যস্ত ও সাবলীল সেকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হবে। এদিনের ঝলকে স্যামির সাহসী অবতার দেখে নেটজনতার একাংশ তার সাথে তুলনা টেনেছেন রবিনা ট্যান্ডনের। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার নিজের বানানো ভিডিওর সূত্র ধরে চর্চায় উঠে এসেছেন তিনি। তবে এই মুহূর্তে ‘টিপ টিপ বর্ষা পানি’র তালে তাল মিলিয়েই নেটনাগরিকদের একাংশের মাঝে উষ্ণতা ছড়িয়েছেন এই যুবতী।