Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ফাঁকা রাস্তার মাঝেই ‘কমলা’র গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, রইল ভিডিও

Updated :  Friday, June 17, 2022 8:29 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি তিথি দে নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন হাজারো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি যে ভিডিওর সূত্র ধরে চর্চায় তিথি, সেখানে কখনো জঙ্গলের মাঝে আবার কখনো মাঝরাস্তায় নাচতে দেখা দিয়েছে তাকে। ‘কমলা’ গানের তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তিথিকে। ভিডিওতে কালো শাড়িতে দেখা গিয়েছে তাকে। নিঃসন্দেহে ভিডিওটি বানানোর সময় মানানসই সাজে সেজে উঠেছিলেন তিথি, তা তাকে দেখেই স্পষ্ট হয়েছে।

ইতিমধ্যেই, নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘অফিশিয়াল তিথি দে’ থেকে নিজের নাচের ১৮’টি ভিডিও শেয়ার করে ফেলেছেন তিনি। সম্প্রতি এই ভিডিওটি ৫ মাস আগে শেয়ার করা হলেও, বর্তমানে ১৫ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন। পছন্দও করেছেন অনেকে। নেটনাগরিকদের একাংশের মাঝে নিজের এই নাচের ভিডিওটির জন্য প্রশংসিতও হয়েছেন তিথি। তিনি যে যথেষ্ট দক্ষ একজন নৃত্যশিল্পী, তা তার নাচ দেখেই স্পষ্ট হয়েছে।