বিনোদন

মন ভালো নেই শ্যামার! প্রিয় মানুষকে হারালেন অভিনেত্রী তিয়াসা

করোনার কড়াল গ্রাস এখন বিনোদন জগতে। নিত্যদিনই কোনো তারকা নিজের প্রিয়জনদের হারাচ্ছেন। এবার এই তালিকায় যোগ দিলেন কৃষ্ণকলি ধারাবাহিকের সকলের প্রিয় শ্যামা। বড্ডো মন খারাপ শ্যামার। এই লকডাউনের মাঝেই নিজের অত্যন্ত কাছের মানুষকে চিরতরে হারালেন তিনি। অভিনেত্রীর দাদু প্রয়াত হয়েছেন।কাছের মানুষকে হারিয়ে শোকাচ্ছন্ন এখন শ্যামা ওরফে তিয়াসা রায়।

গোবরডাঙায় তিয়াসার মামারবাড়ি, লকডাউনের শ্যুটিং থেকে ছুটি পেতেই এই দুঃসংবাদ পেয়ে এই গ্রামের বাড়িতেই চলে গিয়েছেন তিয়াসা। এই সময়ে মামার বাড়ির সকলের পাশে থাকছেন তিনি। তিয়াসার শৈশব কেটেছে এই গোবরডাঙার মামার বাড়িতেই। তাই মামার বাড়ির সকলের খুব প্রিয় ও মনের কাছাকাছি অভিনেত্রী। এই দাদুই ছিলেন অভিনেত্রীর বড্ডো প্রিয় মানুষ। বাবার মতো দাদুকে শ্রদ্ধা করতেন অভিনেত্রী। এইভাবে গুরুজনকে হারিয়ে যাওয়াটা কিছুতেই মানতে পারছেন না অভিনেত্রী।

তবে ধারাবাহিকের শ্যুটিং বন্ধ থাকায় এই দুর্দিনে প্রিয়জনদের মাঝে কাটাতে পেরে কিছুটা শান্তিতে আছেন তিয়াসা। সম্প্রতি এই গ্রামের বাড়িতেই দাদুর জন্মদিন উদযাপন করেছিলেন অভিনেত্রী। তিয়াসা ও অন্যান ভাই বোনেরা মিলে ঘরোয়া আমেজেই নাদাদুর জন্মদিন সেলিব্রেট করেছিলেন। আর কিছুদিনের মধ্যে দাদু চলে গেলেন। দাদুকে হারিয়ে একেবারে অভিনেত্রীর মন ভালো নেই।

তাও করোনার এই কঠিন সময়ে নিজের সকল অনুরাগীদের মনশক্ত রাখার বার্তা দিলেন। সকলকে বাড়িতে থাকার পরামর্শ দিলেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন, ‘সকলে বাড়িতে থাকুন, ভালো করে খাওয়া-দাওয়া করুন, আর রোগপ্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে এমন সব খাবার খাওয়া দাওয়া করুন। সকলে নিজেদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, আর তাঁদেরও মন ভাল রাখার চেষ্টা করুন’।

উল্লেখ্য ১৬ই মে থেকে রাজ্য জুড়ে লকডাউন হওয়াতে ফের শ্যুটিং বন্ধ পুরোপুরি। ১৫ই মের পর থেকে বন্ধ শ্যুটিং। এর আগে কৃষ্ণকলির দিন পাঁচেকের এপিসোড শ্যুট করে ব্যাঙ্কিং করা ছিল। তাই এই সপ্তাহের কয়েকটা দিন এই নতুন এপিসোড দেখতে পাবেন দর্শক। তবে লকডাউন শেষ হয়ে গেলে ফের নতুন ভাবে ফিরে আসবেন টিম কৃষ্ণকলি।

Pritisha Dey

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026