নিউজ

হাথরসে পৌছলেন ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের প্রতিনিধিরা, ঢোকার মুখে বাধা

উত্তর প্রদেশ : হাথরস কান্ডের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে গোটা দেশ। গতকাল, বৃহস্পতিবার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কার্যত গ্রেফতার হয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। আর এবার হাথরসের পথে তৃণমূলের সাংসদের দলের প্রতিনিধিরা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। দফায় দফায় সেখানে বিক্ষোভ শুরু হয়েছে। জারি 144 ধারা।

এমনকি এই একই ধারা জারি করা হয়েছে দিল্লির ইন্ডিয়া গেটের সামনেও। কারণ, সেখানেও জমায়েত করে বিক্ষোভ দেখানো হচ্ছে। যদিও জমায়েত করে যাতে কোনওরকম বিক্ষোভ দেখানো না যায়, তার জন্য সক্রিয় দিল্লি পুলিশ। অন্যদিকে হাথরসে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ডেরেক ও’ব্রায়েন ও কাকলি ঘোষ দস্তিদার। সঙ্গে রয়েছেন তাঁদের দলের প্রতিনিধিরা।

ডেরেক ও’ব্রায়েন ও কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের নেতা-নেত্রীদের কার্যত হাথরসে ঢোকার মুখে বাধা দেওয়া হয়। বলা হয় সেখানে 144 ধারা জারি রয়েছে। তাই কেউ প্রবেশাধিকার পাবে না। এই একই কথা বলা হয়েছিল গতকাল রাহুল-প্রিয়াঙ্কাকেও। কিন্তু তাঁরা কোনওকিছুতে কর্ণপাত না করায় অবশেষে তাঁদেরকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। আজকে কি একই ঘটনার ‘রিপিট টেলিকাস্ট’ ঘটবে? এর উত্তর দেবে সময়।

Anirban Kundu

Recent Posts

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026

কালো মেঘে ঢেকেছে আকাশ! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…

April 16, 2026

আইপিএলে বড় ধাক্কা CSK-তে! চোটে ছিটকে গেলেন খলিল, নতুন চমক মুম্বই শিবিরে

আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…

April 16, 2026

গ্যাস ছাড়াই আগুনে রান্না! ইন্ডাকশনকে টক্কর দিতে আসছে নতুন প্লাজ়মা স্টোভ

গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…

April 16, 2026

২ লক্ষ পর্যন্ত ছাড়! এপ্রিলে Maruti Suzuki-র গাড়িতে ধামাকাদার অফার

আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…

April 16, 2026

পেমেন্ট ফেল হলেও চিন্তা নেই! IRCTC-র নতুন ফিচারে ফের টিকিট বুকিংয়ের সুযোগ

আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…

April 16, 2026