রাজ্য

বিধানসভায় শপথ নিলেন একঝাঁক তারকা বিধায়ক, নতুন ইনিংস শুরু করলেন রাজ-কাঞ্চন

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে রীতিমতো বিজেপিকে ধুলিস্যাৎ করে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা বিধানসভার মোট ২৯৪ আসনের মধ্যে ২১৩ টি আসনে জয়লাভ করেছে। গতকাল অর্থাৎ বুধবার আবারও তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আজ বৃহস্পতিবার বিধানসভায় নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। সেখানে শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়।

আজকের শপথবাক্য গ্রহণ অনুষ্ঠানে একাধিক হেভিওয়েট প্রার্থী তথা তারকা প্রার্থী শপথ নিয়েছেন। আজকে মোট ১৪৩ জনের শপথ গ্রহণ হয়েছে। তাদের মধ্যে ছিলেন শোভন চট্টোপাধ্যায়, অতীন ঘোষ, পার্থ চট্টোপাধ্যায়, শশী পাঁজা, মদন মিত্র সহ একাধিক হেভিওয়েট নেতা। এছাড়াও ছিলেন ১২ জন তারকা প্রার্থী। তাদের মধ্যে ব্যারাকপুর থেকে নির্বাচিত হয়েছেন রাজ চক্রবর্তী, মেদিনীপুর থেকে জুন মালিয়া, বারাসাত থেকে চিরঞ্জিত। এছাড়াও ছিলেন অশোক দিন্দা, মনোজ তিওয়ারি, সোহম চক্রবর্তী প্রমুখরা। অনেকেই আজকে শপথ গ্রহণ করে তাদের নতুন রাজনৈতিক জীবনে পা দিয়েছেন।

জানা গিয়েছে, আগামীকাল আবারো শপথ নেবেন আরো ১৪৮ জন বিধায়ক। তবে গতকাল শপথ গ্রহণের পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কথামতো করোনা নিয়ন্ত্রণে জোর দিয়েছেন। তিনি গতকালই নবান্নে গিয়ে বৈঠক করার পর একাধিক নিয়মাবলী যুক্ত একটি নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকা অনুযায়ী আজ থেকে গোটা রাজ্যে কোন লোকাল ট্রেন চলছে না। এছাড়াও সরকারি বাস এবং মেট্রো ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে। বাজার খোলা বন্ধের নিয়ম এক থাকলেও সময়তে সামান্য পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে বিকেলের দিকে ৫ টা থেকে ৭ টা অব্দি দোকান খোলা যাবে।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026