আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। শুধু আকাশ মেঘলাই নয়, তার সাথে ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গতকাল ও কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আজ প্রায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি ও কোনো কোনো জায়গাতে।
পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্তের জন্য আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। এর সাথেই বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে ফলে সমুদ্র উত্তাল হবার সম্ভাবনা প্রবল। এই জন্য পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার মানুষদের। উত্তর-পশ্চিম ভারতেও আবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে শিলাবৃষ্টি ও সাথে ঝড়বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, নদীয়া, বীরভুম, মুর্শিদাবাদ-এ বৃষ্টিপাত হবে। কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Fashion history was rewritten as Kate Moss made a dazzling return to the Gucci runway…
Fans eager to see Harry Styles perform in Manchester faced disappointment this week after Ticketmaster…
Jackie Kennedy’s life was marked by glamour, tragedy, and enduring legacy. Among her most iconic…
The new Netflix documentary Reality Check: Inside America’s Next Top Model is sparking intense conversations…
Taylor Swift has done it again. Her single “Opalite” from The Life of a Showgirl…
The Brit Awards 2026 are set to make history tonight as the ceremony heads to…